Sunday , 20 July 2025 | [bangla_date]

দশমাইল হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত-১, আহত-৬

বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের জাহিদুল ইসলাম (৩০) দশমাইল হাইওয়েতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। আহতরা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

১৯ জুলাই রাত ১১ টায় দিনাজপুর ইসলামিয়া হাসপাতালে অসুস্থ চাচাকে দেখে পরিবারের লোকজনের সঙ্গে বাড়ি ফিরার পথে দিনাজপুর দশমাইল হাইওয়ের পাশে নশিপুর কোল্ড স্টোরেজের সামনে পৌছলে বিপরীত দিক থেকে আসা আম ভর্তি মক্কা মদিনা পরিবহন ট্রাক সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটির নং ঢাকা মেট্রো- ন- ১৭-৮৯১৩।

নিহত জাহিদুল ইসলাম বীরগঞ্জ উপজেলা নিজপাড়া ইউনিয়নের দেবীপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, ট্রাক চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পরই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়।

নিজপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস জানায়, আহত ৬ জনের মধ্যে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। অপর ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে। দুর্ঘটনায় নিহত হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১০ মাইল হাইওয়ে পুলিশের এস.আই রেজাউল করিম জানায়, সংবাদ পেয়েই পুলিশের টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। ট্রাকটি আটক রয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে পীরগঞ্জে আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

বিরলে এক অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে ভুট্টায় আগ্রহ বাড়ছে চাষিদের, গমের আবাদ কমে যাচ্ছে

বীরগঞ্জে তিন পুলিশ কর্মকর্তার বদলি জনিত বিদায় অনু্ষ্ঠান

বীরগঞ্জের মরিচায় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে গণটিকার কার্যক্রম উদ্বোধন

পিঠে সিলিন্ডার বেঁধে মাকে নিয়ে হাসপাতালে ছুটছেন ছেলে, ছবি ভাইরাল

পীরগঞ্জে বিএনপি’র সাবেক এমপি’র বিরুদ্ধে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের অভিযোগ

পীরগঞ্জে কৃষি বিষয়ক সংলাপ অনুষ্ঠিত

পীরগঞ্জে নিজ উপজেলায় স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বদলি উপজেলাবাসীর ক্ষোভ

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

মঙ্গলবার সকাল ১১টায় দিনাজপুর ইনষ্টিটিউটের উদ্যোগে সদর উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান