Monday , 21 July 2025 | [bangla_date]

দিনাজপুরের বোচাগঞ্জে তিন সার ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

মোঃ শামসুল আলম, বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জে ২১জুলাই সোমবার অনুমোদনহীনভাবে সার ক্রয়/বিক্রয় ও দখলে রাখার অপরাধে তিন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। সকালে সেতাবগঞ্জ পৌর শহরের সার ব্যবসায়ী মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার ও ২নং-ঈশানিয়া ইউনিয়নের মহেশাইল বাজারের সার ব্যবসায়ী মোঃ ওমর ফারুক বাবুলকে ১০ হাজার এবং একই বাজারের স্যার ব্যবসায়ী মোঃ রবিউল ইসলামকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ধারা মোতাবেক পৃথক পৃথক তিনটি মামলা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান, চলমান অভিযান পরিচালনার সময় উপজেলার সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃষকদের আনিত অনিয়মের অভিযোগ পরিলক্ষিত হচ্ছে। যে সকল ব্যবসায়ী অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেদিকে খেয়াল রেখেই অভিযান চালানো হচ্ছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে ইউপি নির্বাচনের মাঠে প্রার্থীদের জোর প্রচার প্রচারণায়

হরিপুরে ইউপি নির্বাচনে আচরণ বিধি ভঙ্গ করে চেয়ারম্যান প্রার্থী হবিবুর রহমানের মোটরসাইকেল সোডাউন

পীরগঞ্জে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

পীরগঞ্জ বিষধর সাপের কামড়ে মহিলার মৃত্যু

তেঁতুলিয়ায় ৮০ পিচ ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ও আহতদের তালিকা তৈরী করুন নিহত পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের চিকিৎসার ব্যবস্থা জরুরী —ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

দিনাজপুর আইনজীবী সমিতির সংবিধান সংশোধন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ

বিধবা নারীর সংবাদ সম্মেলন পঞ্চগড়ে এতিমের জমি দখল করে হচ্ছে মেডিকেল কলেজ কাফনের কাপড় পড়ে অনশনের ঘোষণা

দিনাজপুরে ফসলের মাঠে উন্নত জাতের ভূট্টার গবেষনার প্রদর্শনী মাঠ

পীরগঞ্জে আল হাসানাহ স্কুলের ইফতার মাহফিল