Wednesday , 9 July 2025 | [bangla_date]

দিনাজপুরে জনসচেতনতামূলক পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প

বুধবার শহরের প্রাণকেন্দ্র লিলি সিনেমা হল মোড় সংলগ্ন সাবেক এমএনএ মরহুম নুরুল হুদা চৌধুরীর রাজারামপুর হাউজ প্রাঙ্গণে জনসচেতনতামূলক পেপসোডেন্ট ফ্রি ডেন্টাল চেকআপ ক্যাম্প ও টুথ পেষ্ট বিতরণ করা হয়। ক্যাম্পের পরিচালনায় ছিলেন ডেন্টাল স্কয়ার এর মুখ ও দন্ত রোগ বিশেষজ্ঞ ডাঃ মেজবাহ উদ্দিন চৌধুরী। তাকে দিনব্যাপী উক্ত ক্যাম্পে সহযোগিতা করেন বিরল উপজেলার ডেন্টাল টেকনোলজিস্ট রিপন কুমার সরকার, ইউনিলিভার বাংলাদেশ এর প্রফেশনাল হেলথ এক্সিকিউটিভ জুলকার নাইন, ডেন্টাল স্কয়ারের অফিস ম্যানেজমেন্ট তাপস চন্দ্র রায়। ক্যাম্পের উদ্বোধন করতে গিয়ে বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ আলী চৌধুরী (বাদশা চৌধুরী) বলেন, দাঁতের রোগ সম্পর্কে জনগণকে সচেতন করতে এই ক্যাম্প যথেষ্ট অবদান রাখবে। আসুন আমরা দাঁতের ব্যাপারে সচেতন হই এবং পরিবারের প্রতিটি সদস্যকে দাঁতের রোগ সম্পর্কে সচেতন করি। ক্যাম্পে ওরাল এন্ড ডেন্টাল সার্জন ডাঃ মেসবাহ উদ্দিন চৌধুরী ক্যাম্পে আসা দন্ত রোগীদের উদ্দেশ্যে বলেন, শরীরের প্রতিটি অঙ্গের মত দাঁত একটি মূল্যবান সম্পদ। দাঁত বিহীন মানুষ অচল। তাই সময়মত দাঁতের পরিচর্যা করা উচিৎ। দাঁত অমূল্য সম্পদ বলেই সঠিক সময় নিজেকে দাঁতের পরিচর্যা করা এবং অপরকে সচেতন করা উচিত।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
স্থাপত্যে অনন্য আন্তর্জাতিক আ্যাওয়ার্ড প্রাপ্ত  ‘মেটি স্কুল’ পর্যটকদের কাছে আকর্ষনীয়

স্থাপত্যে অনন্য আন্তর্জাতিক আ্যাওয়ার্ড প্রাপ্ত ‘মেটি স্কুল’ পর্যটকদের কাছে আকর্ষনীয়

পীরগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলেক্ষে র‌্যালী ও আলোচনা সভা

অধ্যক্ষ তফিল উদ্দীন আর নেই

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঠাকুরগাঁও-২ আসনে আ’লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী -মেহেদী

আটোয়ারীতে দুর্গাপূজার নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় আনসার-ভিডিপি

বীরগঞ্জে গ্রামীণ জনযুবদের প্রচারাভিযান

সাম্প্রদায়িক অপশক্তির ঘারে ভর দিয়ে বিএনপির ক্ষমতায় আসা সম্ভব নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন  আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

ঘোড়াঘাটে বুলাকীপুর ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন

সুগন্ধি ধানভিত্তিক ভ্যালু চেইন উন্নয়নে বিজনেস প্লান কনসালটেশন সভা

বালিয়াডাঙ্গীর ৮৮০ শ্রমিক সরকারী সহযোগিতায় বোরো ধান কাটতে গেলেন হাওর অঞ্চলে