Tuesday , 8 July 2025 | [bangla_date]

দিনাজপুরে জাল টাকাসহ দুজনকে পুলিশে দিলো এলাকাবাসী

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বিরামপুরে জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। তাদের কাছ থেকে প্রায় দশ হাজার জালটাকা জব্দ করেছে পুলিশ।
রোববার সন্ধার দিকে বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের দেশমা বাজার থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, রংপুর কোতয়ালি থানার জুম্মাপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে মো. আবির (২২) এবং বগুড়া কাহালু উপজেলার আব্দুর রহিমের ছেলে আব্দুল্লাহ ৩৩।
পুলিশ জানায়, সন্ধ্যার দিকে বিরামপুরের বিনাইল ইউপির দেশমা বাজারের একটি মুদির দোকানে কিছু পণ্য ক্রয় করেন তারা। তাদের ব্যবহৃত টাকাগুলো সন্দেহ হলে ওই হাট ইজারাদারের সহযোগিতায় তাদের আটক করে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদের থানা হেফাজতে নিয়ে আসেন। এসময় তাদের দেহ তল্লাশি করে তাদের পকেট থেকে সাড়ে নয় হাজার টাকার জালনোট উদ্ধার করা হয়।
বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, জাল টাকাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে শতাধিক তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা ফ্যাসিস্ট আওয়ামীলীগ থেকে পদত্যাগ

বীরগঞ্জ কাহারোলে হাজারো নেতাকর্মীর ভালোবাসায় সিক্ত নবনির্বাচিত এমপি মনজুরুল ইসলাম

পীরগঞ্জে আরও ৪৪৮ ভূমিহীন পেলেন প্রধানমন্ত্রীর ঈদ উপহার

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

বীরগঞ্জে পারিবারিক কলহে প্রতিবন্ধী শিশুকন্যাকে বিষপানে হত্যার অভিযোগে বাবা আটক

দিনাজপুরে সড়ক বিভাগের ১২কি.মি. জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ

মালয়েশিয়ায় রপ্তানি হচ্ছে খানসামার আলু

বিরলে ভ’মি অধিকার ও কৃষি-ভূমি সংস্কার ইস্যুতে জনসমাবেশ

বীরগঞ্জ মোড়ে সীড ব্যবসায়ীর চুরি যাওয়া স্যালোমেশিন উদ্ধার

দিনাজপুরে ফেন্সিডিল সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বালিয়াডাঙ্গীতে মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সাংবাদিকগণের সাথে মতবিনিময় সভা