Sunday , 20 July 2025 | [bangla_date]

দিনাজপুরে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে সপ্তাহব্যাপী বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

“পরিকল্পিত বনায়ন করি-সবুজ বাংলাদেশ গড়ি”-এই শ্লোগানকে সামনে রেখে ১৯ জুলাই ২০২৫ শনিবার দিনাজপুর ঐতিহাসিক গোড়-এ-শহীদ বড় ময়দানে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর জেলা বৃক্ষরোপন অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। বিকেল সাড়ে ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বড়মাঠে মেলা মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর ফিতা কেটে ও বেলুন-ফেস্টুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ও বিশেষ অতিথি জেলা পুলিশ সুপার মোঃ মারফাত হোসাইন। এরপর মেলা মঞ্চে বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ মারুফাত হুসাইন। স্বাগত বক্তব্য রাখেন সামাজিক বন বিভাগ দিনাজপুরের বিভাগীয় বন কর্মকর্তা ও বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলা-২০২৫ এর সদস্য সচিব মোঃ আনোয়ার হোসেন সরকার। দিনাজপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মোখলেছুর রহমানের সভাপতিত্বে সম্মানীত অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি খালেকুজ্জামান বাবু। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইউএনও’র অপসারণের দাবিতে পার্বতীপুরে অবস্থান কর্মসূচি

তেঁতুলিয়ায় ইউনিয়ন ট্যাক্স বৃদ্ধি শুকনো মরিচ কেনা-বেচা বন্ধ, বিপাকে কৃষকরা

বোচাগঞ্জে চক্ষু সেবা দানে কর্মশালার উদ্বোধন

পীরগঞ্জে ‘ক্রীড়াঙ্গনের সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ে আলোচনা সভা

বোচাগঞ্জে আব্দুর রৌফ চৌধুরী ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ

ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ অভিষেক

দিনাজপুর জেলা ছাত্র সমাজের কমিটি গঠন, আহবায়ক-নিহাদ সদস্য সচিব-শাহিন

হিলি সীমান্ত এলাকা থেকে ড্রোন উদ্ধার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বীরগঞ্জে থানা পুলিশের টহল জোরদার

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত  শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত শ্রমিক পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ