Friday , 25 July 2025 | [bangla_date]

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরে বাড়িতে ডেকে নিয়ে শিশুকে  ধ,র্ষণের চেষ্টা, যুবক আ,টক

দিনাজপুরের বিরামপুরে ছয় বছরের একটি শিশুকে বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে উপজেলার একটি গ্রাম থেকে তাঁকে আটক করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ওই শিশুর বাবার পক্ষ থেকে বিরামপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে থানা-পুলিশ সূত্রে জানা গেছে। আটক সাইফুল ইসলাম পেশায় একজন ট্রাক্টরচালক।
পুলিশ ও ভুক্তভোগী শিশুটির পরিবার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে শিশুটি তার বাড়ির প্রায় ৪০০ মিটার দূরে শালবন এলাকায় গিয়েছিল। সন্ধ্যায় সেখান থেকে সে একা বাড়ি ফিরছিল। পথে একটি কালভার্টের সামনে রাস্তার ওপর দাঁড়িয়ে থাকা সাইফুল ইসলাম শিশুটির পথ রোধ করেন। এ সময় সাইফুল ইসলাম শিশুটিকে টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁর বাড়িতে নিয়ে যান এবং ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ওই বাড়িতে ছুটে আসেন এবং সাইফুল ইসলামকে আটক করেন। বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানানো হলে তিনি পুলিশে খবর দেন।
এ বিষয়ে থানার উপপরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাইফুল নামের এক যুবককে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা প্রক্রিয়াধীন। তাঁকে আজ দুপুরে দিনাজপুর আদালতে পাঠানো হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হরিপুরে লাম্পি স্কিন রোগের প্রাদুর্ভাব, ১২টি গরুর মৃত্যু

টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অভিযোগে ইউপি চেয়ারম্যান-মেম্বারকে শোকজ

বীরগঞ্জে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণমূলক আলোচনা সভা

পীরগঞ্জে মেয়র পদে ৬জন,সংরক্ষিত মহিলা আসনে-১২জন ও সাধারন কাউন্সিলর ৩৩জন মনোনয়ন দাখিল

বালিয়াডাঙ্গীতে বাণিজ্যিকভাবে পেঁয়াজ বীজ উৎপাদিত হচ্ছে !

রাণীশংকৈলে হঠাৎ শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা

ফুলবাড়ীতে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত-৩জন

বোচাগঞ্জে আওয়ামী লীগের উদ্যোগে ঈদে মিলাদুন্নবীর বিশেষ দোয়া মাহফিল

পীরগঞ্জে শাশুড়ির মাথা ফাটাল বউমা,ছেলের ২মাসের জেল

পঞ্চগড়ে ভাইরাল হওয়া সেই চিকিৎসক অবশেষে সাময়িক বরখাস্ত