Saturday , 26 July 2025 | [bangla_date]

দিনাজপুর ইনস্টিটিউটর প্রতিষ্ঠা বার্ষিকীর সমাপনী

বৃহত্তর দিনাজপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান দিনাজপুর ইনষ্টিটিউটের ১২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী অনুষ্ঠান মালার শেষে দিনে অনুষ্ঠিত হয়েছে সমাপনী, গুণীজন সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
২৫ জুলাই-২০২৫ শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর ইনস্টিটিউট মঞ্চে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর সিডিএ এর নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ। বিশেষ অতিথি ছিলেন বীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ড. মাসুদুল হক, জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ আব্দুল হালিম ও বিশিষ্ট শিল্পপতি শহিদুর রহমান পাটোয়ারী মোহন। দিনাজপুর ইনষ্টিটিউটের সভাপতি মোঃ আব্দুস সামাদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুনীল চক্রবর্তী’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ আতিকুর রহমান নিউ। দিনাজপুরের বিভিন্ন ক্যাটাগরিতে ৫১ জনকে গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ছিলো-নৃত্য, গান ও কবিতা। এছাড়াও সপ্তাহব্যাপী বিভিন্ন প্রতিযোগিতা মধ্যে ছিলো চিত্রাংকন, টেবিল টেনিস, ভলিবল, হ্যান্ডবল, শরীর গঠন, ভারোত্তলন, দাবা, কেরাম, সংগীত ও নৃত্য।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে পল্লী’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মৌসূমের শেষ বৃষ্টিতে পঞ্চগড়সহ উত্তরের জেলাগুলোতে শীতের আমেজ নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা

পীরগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার নামে উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারি পরিচয়দানকারীর বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ

কাহারোলেআগাম শাক-সবজিচাষেঝুঁকেপড়েছেকৃষক

বীরগঞ্জ ও চিরিরবন্দরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত-২

চীনে উইঘুর মুসলিমদের হত্যা ও নির্যাতনের প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন

পাটের গৌরবময় সোনালী ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে —-বস্ত্র মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক

মানুষের আর্থ-সামজিক উন্নয়নে বঙ্গবন্ধু কন্যা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন —————————-হুইপ ইকবালুর রহিম

ঠাকুরগাঁওয়ে হৃদরোগ ও লিভারের রোগে আক্রান্ত ডলি বেগমের চিকিৎসায় আর্থিক সহযোগিতা কামনা পরিবারের

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উপবৃত্তি বিষয়ক সেমিনার