Wednesday , 30 July 2025 | [bangla_date]

দিনাজপুর পৌরসভা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর মধ্যে সিষ্টার সিটি চুক্তি স্বাক্ষর

অবহেলিত দিনাজপুরের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক পার্ক টাউন সিটির মেয়র ও কমিশনারবৃন্দ। দেশের গ্রামীন জনপদ দিনাজপুর জেলাকে প্রাধান্য দিয়ে জেলার উন্নয়নে দিনাজপুর পৌরসভা ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক পার্ক টাউন সিটি মেয়র পর্যায়ে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হলো। এর মধ্য দিয়ে বন্ধুত্ব বৃদ্ধি পাবে এবং দিনাজপুর জেলার উন্নয়নে ভুমিকা রাখবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক টাউন সিটি।
দিনাজপুর পৌরসভাকে একটি মডেল টাউন হিসেবে গড়ে তুলতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অজ্ঞরাজ্যের পেমব্রোক পার্ক টাউন এবং দিনাজপুর পৌরসভার মধ্যে সিষ্টার সিটি চুক্তি স্বাক্ষরিত হলো।
বুধবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পৌরসভার পক্ষে দিনাজপুর পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ রিয়াজ উদ্দিন এবং যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষরকালে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম বলেন, আমি রাজধানী ঢাকাকে বেছে নিতে পারতাম কিন্তু দিনাজপুর আমার জন্মভুমি। দিনাজপুরের উন্নয়নে পেমব্রোক পার্ক টাউন এর মেয়র এবং ভাইস মেয়র এবং কমিশনারবৃন্দ ভুমিকা রাখতে চায়। বন্ধুত্ব সৃষ্টির মাধ্যমে দুই দেশের শিক্ষা, সংস্কৃতি অবাধ প্রবাহ থাকবে।।
দাবি করা হচ্ছে, এই চুক্তির মাধ্যমে দিনাজপুর পৌরসভা ও পেমব্রোক পার্ক টাউন এর মাঝে একটি ঐতিহাসিক সেতুবন্ধন তৈরি হবে। যার ফলে দিনাজপুর পৌরসভার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে সহায়তা দেবে ইউএসএ ভিত্তিক এই প্রতিষ্ঠানটি। এখানকার অবকাঠামোগত উন্নয়নসহ শিক্ষা, চিকিৎসা,পানি নিষ্কাশন, হাইজিন সহ বিভিন্নভাবে কারিগরি ও আর্থিক সহায়তা প্রদান করবে প্রতিষ্ঠানটি। এটি দিনাজপুরের জন্য একটি মাইলফলক।
এসময় জেলা প্রশাসক রফিকুল ইসলাম, পুলিশ সুপার মারুফাত হুসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি হাবিবুল হাসান, বিএনপির সহসভাপতি খালেকুজ্জামান বাবু, জামায়াতের আমীর আনিসুর রহমান, দিনাজপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক গোলাম নবী দুলাল, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপপরিচালক আফজাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারী কর্মকতা, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও দিনাজপুর পৌরসভার কর্মকতাবৃন্দ উপস্তিত ছিলেন।
উল্লেখ্য,যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা পেমব্রোক পার্ক টাউন এর ভাইস মেয়র মুসফেকা কাসেম সিমু দিনাজপুরের মেয়ে। শহরের গণেশতলায় তার বাড়ী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জাতীয় অন্ধ কল্যান সমিতির বার্ষিক সাধারণ সভায় জেলা প্রশাসক

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সড়ক দূর্ঘটনায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু !

বীর মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বোচাগঞ্জে দুই কন্যা সন্তান সহ কোটি টাকার সম্পদের জরুরী ফাইল উদ্ধারে মজিদ খাঁন এর সাংবাদিক সম্মেলন

ঠাকুরগাঁওয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ১ ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন

ভারতের মাটিতে ভারোত্তলোনে রৌপ্য পদক অর্জনকারী সুমনা রায়কে মডার্ণ বডি বিল্ডিং ক্লাবের সংবর্ধনা

হরিপুরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনে ঘটেছে পরিবর্তন, বেড়েছে শিক্ষিতের হার

ঠাকুরগাঁওয়ে বস্তা বন্দি অবস্থায় এক মাদ্রাসা ছাত্রী উদ্ধার,হাসপাতালে ভর্তি

সীমান্তে বিজিবির একাধিক অভিযানে প্রায় ৪ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

হরিপুরে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত