Thursday , 10 July 2025 | [bangla_date]

দিনাজপুর বোর্ডে ১৩ বিদ্যালয়ে পাস করেনি কেউ

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় প্রকাশিত ফলাফলে ১৩টি বিদ্যালয় থেকে কেউ পাস করেনি। এই ১৩ বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৯৮ জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের এসএসসি পরীক্ষার ফলাফলে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলীর পাঠানো পরিসংখ্যানে এ তথ্য জানা যায়।
বিদ্যালয়গুলো হচ্ছে- রংপুর জেলার পীরগাছা উপজেলার রতনপুর উচ্চ বিদ্যালয়,পীরগঞ্জ উপজেলার ছোট উজিরপুর উচ্চবিদ্যালয়, গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার গরিদাহা উচ্চ বিদ্যালয়, গোবিন্দগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, নীলফামারী জেলার ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদর উপজেলার পূর্ব কুমারপুর উচ্চ বিদ্যালয়, নাগেশ্বরী উপজেলার পায়রাডাঙ্গা উচ্চ বিদ্যালয়, পুলবাড়ী উপজেলার নাজার মামুদ উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট সদর উপজেলার পশ্চিম বড়ুয়া রোটারী উচ্চ বিদ্যালয়, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সাত কামার উচ্চ বিদ্যালয়, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার সানুয়া উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর উচ্চ বিদ্যালয় এবং পঞ্চগড় জেলার বোদা উপজেলার ডাবর ভাঙ্গা উচ্চ বিদ্যালয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশের জয়কে “অঘটন” হিসেবে দেখছে ভারতীয় গণমাধ্যম

জাতীয় পর্যায়ে ২য় স্থান অর্জন করল বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স

বীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দিনাজপুরে বিএনপির ইউনিয়ন পর্যায়ে লিফলেট বিতরণ সমাপ্ত

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

৩ জুলাই দিনাজপুর ইনস্টিটিউটের সাধারন সভা ও গুণিজন সদস্যদের সংবর্ধনা প্রদান

ঝিঁনুক কুড়িয়ে জীবিকা নির্বাহ

নতুনধারার শোক আহসান উল্লাহ্ প্রকৃত সংবাদযোদ্ধা ছিলেন – মোমিন মেহেদী

বীরগঞ্জে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে দুর্গাপূজার সমাপ্তি মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

আমরা শেখ হাসিনার কর্মী মানুষের পাশে আছি, থাকবো-এমপি গোপাল

রুহিয়ায় ভাতের হাড়ির ফুটন্ত মার ঢেলে শরীর ঝলসে দেওয়ার অভিযোগ