Wednesday , 16 July 2025 | [bangla_date]

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

পঞ্চগড় প্রতিনিধি\ বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় শেরে বাংলা পার্ক সংলগ্ন পঞ্চগড়-ঢাকা মহাসড়কের ধারে ঘণ্টা ব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য দেন দেশ প্রতিবন্ধী স্কুলের পরিচালক জহিরুল ইসলাম, উপকার প্রতিবন্ধী স্কুল আটোয়ারী উপজেলার পরিচালক শহিদুল ইসলাম ও পরিচালক আব্দুল মজিদ, তেঁতুলিয়া উপজেলার ভজনপুর প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম আক্তার প্রমূখ। এ সময় বক্তারা বলেন, পিছিয়ে পড়া প্রতিবন্ধী শিশুদের সমাজের মূলধারায় আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বিদ্যালয়গুলো। ২০১৯ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় বিদ্যালয়গুলোর স্বীকৃতি ও এমপিওর জন্য প্রজ্ঞাপন দিয়ে অনলাইনে আবেদন নেয়। পরে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে ক, খ, গ শেণিতে বিভক্ত করা হয়। কিন্তু বিগত সরকার আমলে সারা দেশের এক হাজার ৭৭২ টি প্রতিবন্ধী স্কুলের হাজার হাজার শিক্ষক-কর্মচারী স্বীকৃতি ও এমপিওভুক্তির অপেক্ষায় থেকে মানবেতর জীবন যাপন করছে। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছ্যিল নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষক-কর্মচারীরা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

বীরগঞ্জে চার্চ অব দ্যা ন্যাজ্যারীণ ইন্টারন্যাশনাল মিশনে কর্মী পূণঃমিলন

দিনাজপুরে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে মানবাধিকার শীর্ষক দিনব্যাপী কর্মশালা

পীরগঞ্জে ছাত্রইউনিয়নের পৌর শাখার সম্মেলন

ঠাকুরগাঁওয়ে একটি ভুলে ফাহিমের ১০ বছরের স্বপ্ন ভঙ্গ !

বছরে ১০ হাজারের অধিক নারী মারা যায় পীরগঞ্জে জরায়মুখু ক্যান্সার প্রতিরোধে সেমিনার

রাণীশংকৈলে মহানবীকে কুটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

খানসামায় প্রাথমিক শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকারা

বীরগঞ্জে ইউনিয়ন বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল

দিনাজপুর সীমান্তে বিজিবি’র অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার