Thursday , 17 July 2025 | [bangla_date]

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড়ে যুবদলের বিক্ষোভ সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি\ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য, দেশব্যাপী পরিকল্পিত হত্যাযজ্ঞের বিচার দাবি ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা বিএনপি’র দলীয় কার্যালয় থেকে মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য অ্যাডভোকেট রইস উদ্দিন, জেলা যবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবুসহ যুবদলের নেতৃবৃন্দ। এর আগে জেলার উপজেলা ও বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পাকিস্তানকে কাঁদিয়ে ফের চ্যাম্পিয়ন ইংল্যান্ড

দিনাজপুর রাজবাটীতে তিন দিনব্যাপী তাফসিরুল কুরআন মাহফিল সমাপ্ত

ঠাকুরগাঁওয়ে সড়ক ও জনপথের সড়ক সংষ্কারের কাজে অনিয়মের অভিযোগ !

ঠাকুরগাঁওয়ে মানসম্মত শিক্ষা নিশ্চিত করণের লক্ষ্যে ‘মা সমাবেশ’

আল্লাহ যদি আমাকে কবুল করেন আপনাদের সেবক ও খাদেম হিসাবে কাজ করবো ———১১ দলীয় জোট প্রার্থী এ কে এম আফজালুল আনাম

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়ন বিএনপির মাথা ব্যাথার কারন -হুইপ ইকবালুর রহিম এমপি

ঠাকুরগাঁওয়ে ভিক্ষুকের টাকা ছিনতাই

বীরগঞ্জে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত

দিনাজপুর-২ আসনে বিএনপি’র প্রার্থী পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

ঠাকুরগাঁওয়ে ঢোলরহাট ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডধারী দুস্থ নারীদের কাছ থেকে বাধ্যতামূলক ট্যাক্স আদায়