Tuesday , 29 July 2025 | [bangla_date]

পাঁচ বছরের সাজা থেকে বাচঁতে ১৭ বছর পলাতক \ অবশেষে গ্রেফতার

মাদক ব্যবসার অপরাধে বগা মিয়া ও হারুন অর রশিদ নামের দুই ব্যবসায়ী নামে ১৫ ও ১৭ বছর আগে দুটি পৃথক মামলা হয়। এক মামলায় নুর মোহাম্মদ ওরফে বগা মিয়াকে ৩ বছর এবং আরেক মামলায় হারুন অর রশিদকে ৫বছরের কারাদÐ দিয়েছিলেন আদালত। সেই সাজা এড়াতে ১৫-১৭বছর ধরে পলাতক ছিলেন তারা। তারপরও শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে আটক হয়ে কারাগারে তারা।
সোমবার গভীর রাতে ঢাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত বগা মিয়া বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের জাবেদ আলীর ছেলে এবং হারুন অর রশিদ একই এলাকার অকিল উদ্দিন সরকারের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৭সালের মাদক মামলায় হারুন অর রশিদকে ৫বছরের এবং ২০০৯ সালে আরেক মাদক মামলায় নুর মোহাম্মদ ওরফে বগা মিয়ার ৩বছর সাজা প্রদান করা হয়।
বিরামপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আতাউর রহমান এর সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের মামলার সাজা এড়াতে একজন ১৫বছর এবং আরেকজন ১৭বছর ধরে দুই আসামি পলাতক ছিলেন। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ঢাকা থেকে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বিরলে সচেতন নাগরিক সমাজের আয়োজনে প্রতিবাদ সমাবেশ

অসাম্প্রদায়িক চেতনাই আওয়ামী লীগের প্রাণ ভ্রমর -সাবেক এমপি- গোপাল

বিপর্যস্ত জনজীবনে স্বস্তি পেতে বৃষ্টি প্রার্থনায় দিনাজপুরের বিভিন্ন এলাকায় বৃষ্টির জন্য ইস্তিসখার নামাজ আদায়

ঘোড়াঘাটে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

বোদায় ভোটে কার্চুপির অভিযোগে সহকারী প্রিজাইডিং পোলিং অফিসার গ্রেফতার, মামলা

ফুলবাড়ীতে ২০১ বছরের ঐতিহ্যবাহী ঘোড়ার মেলা শুরু

গাজীপুর থেকে সাজাপ্রাপ্ত ঘোড়াঘাটের আসামি গ্রেপ্তার

শেষ হলো হাবিপ্রবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা

দৈনিক তিস্তা সম্পাদক মিজানুর রহমান লুলুর প্রথম মৃত্যুবার্ষিকী পাািলত

করোনায় একদিনে আরও ২৬৪ জনের মৃত্যু