Wednesday , 2 July 2025 | [bangla_date]

প্রসূতির মৃত্যু: সংবাদ প্রকাশের পর আদালতের নির্দেশে বীরগঞ্জের একতা ক্লিনিকে তদন্তে পিবিআই

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বীরগঞ্জে আশা মনি নামের এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বিভিন্ন সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি আদালতের নজরে এলে তা আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার (১ জুলাই ২০২৫) দুপুরে পিবিআই দিনাজপুরের একটি তদন্তকারী দল বীরগঞ্জে আসে।

পিবিআই’র এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফের নেতৃত্বে দলটি বীরগঞ্জ পৌর শহরের একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ক্লিনিক মালিক ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) শাওন কুমার দাস উপস্থিত ছিলেন।
পিবিআই’র এডিশনাল ডিআইজি মো. মাহফুজ্জামান আশরাফ জানান, প্রসূতি আশা মনি গত ২০ জুলাই সন্তান প্রসবের জন্য ক্লিনিকে ভর্তি হন এবং অপারেশনের সময় মারা যান। এ ঘটনায় জাতীয় দৈনিক যায়যায়দিন, কালের কণ্ঠ, ইত্তেফাক ও নিউজ ২৪ চ্যানেল সহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়। এর পর দিনাজপুর আদালত বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে মিসকেস নং ১/২৫ হিসেবে মামলা গ্রহণ করে।

তদন্তে অপারেশন প্যাডে কখনো ‘একতা ক্লিনিক’ আবার কখনো ‘নিউ একতা ক্লিনিক’ লেখা থাকাসহ লাইসেন্স, চিকিৎসকের যোগ্যতা ও অন্যান্য কাগজপত্র খতিয়ে দেখা হচ্ছে। অপারেশনকারী চিকিৎসকের নামের পাশে ‘এএফসি পিএস’ লেখা থাকায় বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে তিনি এ ধরনের অপারেশন করার আইনগত অধিকার রাখেন কি না।
আদালতের নির্দেশে তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কিছু বলা যাবে না বলে তিনি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে পল্লীশ্রীর উদ্যোগে নারী ক্লাবের সদস্যদের ডায়লগ প্রোগ্রাম অনুষ্ঠিত

আটোয়ারীতে সংসদ নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাগণের প্রশিক্ষণ

মাতৃমৃত্যুর হার ও নবজাতক শিশুর মৃত্যুর হার হ্রাসকরন ও নবজাতকের বিপদ চিহ্নিতকরন এবং অসুস্থতার যতœ নেওয়া বিষয়ক এডভোকেসি সভা

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

বাংলাদেশ টেলিভিশন ও বেতারের গীতিকার সঙ্গীত শিল্পী আখতারা বেগমের একক মৌলিক গানের অনুষ্ঠান

বীরগঞ্জে কয়েকদিনের শীতে লেপ-তোষক বানানোর ধুম, ব্যস্ত সময় পার করছেন কারিগররা

পীরগঞ্জে গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগীতার পুরস্কার বিতরন

শুল্ককর বৃদ্ধির কারণে বাংলাবান্ধা স্থলবন্দরে পাথর আমদানি বন্ধ

দীর্ঘ ৬০বছর পর দিনাজপুর সেন্ট ফিলিপস্ হাই স্কুলে এসে আবেগাপ্লুত স্বাস্থ্যমন্ত্রী

বীরগঞ্জে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের পরিচিতি সভা

পঞ্চগড়ে রিক’র আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত