Wednesday , 9 July 2025 | [bangla_date]

বাংলাদেশ ইসলামি আন্দোলনের পঞ্চগড়-২ আসনের প্রার্থী বাছাই বিষয়ে দায়িত্বশীলদের নিয়ে মতামত সভা

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর এমপিও প্রার্থী বাছাই এর লক্ষ্যে বোদা উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের দায়িত্বশীল নেতা কর্মীদের নিয়ে বোদা শাখা উদ্যোগে এক মতামত গ্রহণ সভা বুধবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য মুফতি মোস্তফা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ইসলামি আন্দোলন বোদা উপজেলা শাখার সভাপতি মোঃ আব্দুল জব্বারের সভাপতিত্বে মতামত সভায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা কমিটির সভাপতি আব্দুল হাই, সহ-সভাপতি ক্বারী মোঃ আব্দুল্লাহ, সেক্রেটারী সুলতান মাহমুদ, বোদা উপজেলা শাখার সেক্রেটারী জান্নাতুল বারী মানিক ও সাংগঠনিক সম্পাদক এস এম রবিউল ইসলাম। সভায় সংগঠনের বোদা উপজেলার ১০ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৫ শতাধিক দায়িত্বশীল নেতা কর্মী প্রার্থী বাছাই এ তাদের মতামত প্রদান করেন। সভার এই মতামত কেন্দ্রীয় কমিটিতে পাঠানো হবে। দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে কেন্দ্রীয় থেকে প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে সংগঠনের একটি সূত্র জানিয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

চিরিরবন্দরে গ্রীষ্মকালীন তরমুজ চাষে সফল কৃষক

বেগম জিযার মুক্তির দাবিতে দিনাজপুরে বিএনপির লিফলেট বিতরণ

ঠাকুরগাঁওয়ে কোল্ড ষ্টোরেজে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

জাতীয় পার্টিকে ছাড়া কোন দলই ক্ষমতায় যেতে পারবেনা ……পীরগঞ্জে এমপি হাফিজ

বোচাগঞ্জে শিক্ষকদের সক্ষমতা উন্নয়নের জন্য আইডিয়া মেলা

রাণীশংকৈলে এমপি আলী আকবরের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

বড়বন্দর রেল বাজার মন্দির কমিটির পক্ষ থেকে ভক্ত ও পূন্যার্থীদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান

ঠাকুরগাঁওয়ে মৃদু শৈত্য প্রবাহ অব্যাহত

বীরগঞ্জে কেন্দ্রীয় শিশু ফোরামের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

বীরগঞ্জে অসহনীয় যানজটে নাজেহাল পৌরবাসী