Wednesday , 30 July 2025 | [bangla_date]

বিএনপির কার্যালয় ভাঙচুর মামলায় খানসামায় প্রধান শিক্ষক গ্রেপ্তার

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলায় ২০১৪ সালে বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলায় আলোকঝাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা স্কাউটস কমিটির সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩০ জুলাই) দুপুরে উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের জয়গঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারি ওই ঘটনাকে কেন্দ্র করে ২০২৪ সালের ২৩ অক্টোবর খানসামা উপজেলা যুবদলের যুগ্ম আহŸায়ক রাশেদুজ্জামান স্মৃতি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় খগেশ্বর চন্দ্র রায়কে এজাহারভুক্ত আসামি করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক বলেন, “বিএনপির কার্যালয় ভাঙচুর ও চাঁদাবাজির অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি প্রধান শিক্ষক খগেশ্বর চন্দ্র রায়কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে বিসিক শিল্প নগরী বিভিন্ন সমস্যায় জর্জরিত

বীরগঞ্জে চাঞ্চল্যকর আফজাল হত্যার ২ আসামী গ্রেফতার

পীরগঞ্জে রাতের আঁধারে কীটনাশক দিয়ে পুকুরের মাছ নিধনের অভিযোগ

প্রধানমন্ত্রীর আস্থা ও বিশ্বাসের প্রতিদান ও আমার উপর অর্পিত দায়িত্ব সম্মানের সাথে পালন করতে চাই -পঞ্চগড়ে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন

বিএনপির বিভাগীয় পদযাত্রা সফল করতে দিনাজপুরে জরুরী সভা

বীরগঞ্জ থানায় চাইল্ড হেল্প ডেস্ক সজ্জিতকরণে উপকরণ বিতরণ

রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আটোয়ারীতে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান শীর্ষক আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শন

দুই ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়