Saturday , 26 July 2025 | [bangla_date]

বিএনপি ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনের বেশি প্রাধান্য দিবে …ঠাকুরগাঁওয়ে ভার্চুয়ালি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ শিশুশ্রমকে নিরসন করে কিভাবে কর্মজীবি শিশুদের লেখাপড়ার মধ্যে ফিরিয়ে আনা ও একটি সুস্থ জীবনে ফিরিয়ে আনা যায় তা বেশি গুরুত্ব দেবে বিএনপি। জনগনের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে শিশুশ্রম নিরসনে বেশি প্রাধান্য দিবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে ঠাকুরগাঁও গোবিন্দনগরে ইএনডিও’র প্রধান কার্যালয়ের জয়নাল আবেদিন হলরুমে ‘শিশুশ্রম নিরসেনে ঠাকুরগাঁও মডেল বিষয়ে অভিজ্ঞতা ও সাফল্য উপস্থাপন ’ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কারণে শিশুশ্রম নিরসন করাটা খুব কঠিন একটি কাজ। এরপরেও ঠাকুরগাঁওয়ে ইএসডিও এই উদ্যোগ নিয়েছে। আমি ধন্যবাদ জানাই তাদের। ইএসডিও এর এই সফলতায় তারা প্রশংসার দাবিদার। আমি বিশ্বাস করি তাদের এই সফলতা সারা বাংলাদেশে ছড়িয়ে দিয়ে শিশুশ্রম নিরসন করা সম্ভব। আমাদের দল এ ধরনের কাজে সব সময় পাশে থাকবে।

ইকো স্যোশাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) এর নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান এর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রাণালয়ের সচিব এ.এইচ.এম সফিকুজ্জামান, সমন্বয় ও সংস্কারন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব জাহেদা পারভীন, রংপুর বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, ন্যাশনাল চাইল্ড লেবার মনিটরিং কমিটির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সালমা আলী প্রমূখ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরমুক্তিযোদ্ধাদের যোগ্য সম্মানের জায়গায় আসীন করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা —হুইপ ইকবালুর রহিম

পীরগঞ্জে পৌরসভা নির্বাচনে মেয়রপদে এক স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর ওয়ার্কার্স পার্টির সাথে মতবিনিময় সভা

বিরলে “রঙ্গিন প্রজাপতি” নামের শিশু বান্ধব কেন্দ্র, ব্যপক সাড়া ফেলেছে

রাণীশংকৈল পাক-হানাদার মুক্ত দিবস

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বিরলে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

বোচাগঞ্জে ভূমি মেলা ২০২৫ উদযাপন উপলক্ষে র‌্যালী করেছে

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

হাবিপ্রবিতে কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন ১১ সাবেক শিক্ষার্থী

প্রধানমন্ত্রী দেশকে উচ্চ থেকে উচ্চতর পর্যায়ে নিয়ে যাচ্ছেন-অর্থমন্ত্রী