Thursday , 17 July 2025 | [bangla_date]

বিরলে অবৈধ ড্রাম ট্রাকের অবাধ বিচরণে অতিষ্ঠ এলাকাবাসী

বিরল(পঞ্চগড়) প্রতিনিধিঃ বিরলে অবৈধ ১০চাকার ড্রাম ট্রাকের অবাধ বিচরণে অতিষ্ঠ হয়ে পড়েছে ঘুমন্ত এলাকাবাসীসহ সাধারণ পথচারীরা। সারারাতব্যাপী উপজেলার বিভিন্ন গ্রামসহ পৌরশহর এলাকায় দ্রæত গতিতে ছুটেচলা এই বাহনটির ভাইবারেশনে পথেরধারের ঘর-বাড়ীর ঘুমন্ত মানুষ ভূমিকম্প আতঙ্কে ঘুম থেকে জেগে উঠছে। আবার দিনেরবেলাসহ রাতে দ্রæত গতিতে এই ভারীবাহনটি ছুটে চলায় অতিষ্ঠ হয়ে উঠেছে পথচারীরা। অপরদিকে, রুট পারমিট না থাকার কারণে ২টি ড্রাম ট্রাক আটক করে ট্রাকের মালিকের বিরুদ্ধে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার মধ্যরাতে বিরল পৌরশহরের বকুলতলা মোড়ে অভার লোডেড বালু ভর্তি অবৈধ ড্রাম ট্রাকের রুট পারমিট না থাকায় এবং চালক (ড্রাইভার) এর নিকট প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাইলে কাগজপত্র প্রদর্শন করতে অপারগ হওয়ায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৭৭ ধারায় ২০হাজার টাকা করে দুই গাড়িতে মোট ৪০হাজার টাকা জরিমানা আদায় করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ। জনস্বার্থে এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানান তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আবারো বার্সেলোনার ওপর ক্ষীপ্ত মেসি

বাঁচে থাকিতে মুই কি আর বয়স্ক ভাতা পাম বাহে!

চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবে আজকের শিক্ষার্থীরাই -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জে সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

পীরগঞ্জে সমাজ সেবা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

৩৩ বছর ধরে পিঁড়িতে বসে চুল কাটেন সম্ভু !

দিনাজপুরে বিষ্ণুমূর্তিসহ মূর্তি পাচারকারী গ্রেফতার

চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় পর্ব বিলম্বিত–সন্ত্রাসবাদের হুমকিতে চীন পাকিস্তানের প্রতি হতাশ

কোহলির সমালোচনায় গাভাস্কার, আনুশকার ক্ষোভ প্রকাশ

দিনাজপুরে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনামূলক কর্মশালা

ঠাকুরগাঁওয়ে করোনায় আরো ১ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩০জন