Saturday , 26 July 2025 | [bangla_date]

বিরলে এক ইউপি সদস্যের পিতার বিরুদ্ধে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে এক ইউপি সদস্যের পিতার বিরুদ্ধে অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে।
স্থানীয়রা জানান, কয়েক বছর আগে বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ) কর্তৃক বিরলের মরা ননানদী খননের পর পানির প্রবাহ নিশ্চিত করাসহ এবং পাড়গুলো রক্ষায় বৃক্ষরোপণ করা হয়।
শনিবার সকালে উপজেলার বিজোড়া ইউনিয়নের বিজোড়া নাসেরপাড়া গ্রামের মৃতঃ নাসের মোহাম্মদের ছেলে হবিবর রহমান বাড়ীর পাশে ইভিরামপুর বাহইল নামক স্থানে ওই ননানদীর পাড়ের সরকারি ১৫টি ইউক্লিপ্টাস গাছ অবৈধভাবে কেটে বিক্রি করে।
তারা জানান, হবিবর রহমান এর ছেলে কাওছার বিজোড়া ইউনিয়ন পরিষদের সাধারণ সদস্য এবং তারা এলাকায় বেশ প্রভাব খাটিয়ে চলাফেরা করে।
বিষয়টি নিশ্চিত করে ধর্মপুর বীট অফিসার মহসীন আলী জানান, আমি সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে কাটা গাছগুলো উদ্ধার করেছি। উদ্ধারকৃত গাছগুলো পলাশবাড়ী ইউনিয়ন পরিষদে রাখা হয়েছে। এব্যাপারে মামলা দায়ের করা হবে। বিষয়টি প্রক্রিয়াধিন রয়েছে।
অবৈধভাবে সরকারি গাছ কেটে বিক্রি করার বিষয়ে হবিবর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ওই ননানদীর পাড় লাগোয়া আমার কিছু জমি আছে এবং কিছু জমি অন্যের আমি দীর্ঘদিন ধরে বর্গা হিসাবে চাষ করে আসছি। প্রায় ৭-৮ বছর আগে গাছগুলো আমি রোপন করেছিলাম। আমার প্রয়োজনে আমি গাছগুলো বিক্রি করেছি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে যুবতীর সাথে অনৈতিক সম্পর্ক যুবক গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে শিল্প-কারখানার দূষণ নিয়ন্ত্রণ, উন্নত প্রযুক্তির ইটভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্বুদ্ধ করণ বিষয়ক মতবিনিময় সভা

নারীর দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

মুজাবর্ণীতে রাস্তা চলাচলে জনসাধারণের দুর্ভোগ চরমে

আটোয়ারীতে মুজিব শতবর্ষ উপলক্ষ্যে সুপার ফোর ১০০ বল এর নাইট ক্রিকেট টুর্নামেন্ট খেলার শুভ উদ্বোধন :

বোদায় তারেক রহমানের পক্ষ থেকে ১ হাজার শীতার্তর মাঝে কম্বল বিতরণ

মনোরঞ্জন শীল গোপাল এমপি’র রোগমুক্তি কামনায় পূজা অর্চনা ও বিশেষ প্রার্থনা সভা

পেঁয়াজ উৎপাদন বৃদ্ধি করে দাম সহনীয় পর্যায়ে রাখতে হবে —- রাণীশংকৈলে ইউএনও

এক সময়ের খরস্রোতা ইছামতি নদী এখন ফসল চাষের ক্ষেত !

তরুণরাই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা ও ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ে তুলবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি