Sunday , 13 July 2025 | [bangla_date]

বিরলে বেসরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে বে-সরকারি শিক্ষক ও কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে আলোচনা সভা ও নব-নির্বাচিত কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ।
শনিবার সকালে বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ শিক্ষক সমিতি, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মচারী ঐক্য ফেডারেশন, বিরল উপজেলা শাখা’র যৌথ আয়োজনে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মঞ্জুরুল ইসলাম।
বাংলাদেশ শিক্ষক সমিতির বিরল উপজেলা শাখার সভাপতি আনিসুজ্জমান মিলনের সভাপতিত্বে ও বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান এবং বাংলাদেশ শিক্ষক সমিতি বিরল উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল ইসলামের সঞ্চালোনায় আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র সহ-সভাপতি মোজাহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষক কর্মচারী ঐক্যজোট দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, বাংলাদেশ শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতি দিনাজপুর জেলা শাখার আহবায়ক মিজানুর রহমান, বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি ইসহাক আলী। এছাড়া বিরল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক নুর জামাল হোসেন সোনাহারসহ প্রমুখও বক্তব্য রাখেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
বালিয়াডাঙ্গীতে বাল্য বিবাহের দায়ে ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও কাজিসহ আটক-৯

বালিয়াডাঙ্গীতে বাল্য বিবাহের দায়ে ইউপি চেয়ারম্যান,সাংবাদিক ও কাজিসহ আটক-৯

রেড ক্রিসেন্ট সোসাইটি পঞ্চগড় ইউনিটের নতুন কমিটি ভাইস চেয়ারম্যান কাচ্চু, সেক্রেটারী মফিজ উদ্দিন

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

রাণীশংকৈলে ছাত্র জনতার গনঅভ্যুত্থানে শহীদের স্মরণে আলোচনা

ঠাকুরগাঁওয়ে সবজি চাষের জন্য বিখ্যাত যে ৫ গ্রাম

উত্তরণ সাংস্কৃতিক গোষ্ঠী ও পাঠাগারের উদ্যোগে কম্বল বিতরণ

হরিপুরে নবাগত নির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্যদের দায়িত্ব গ্রহন

ঠাকুরগাঁওয়ে জেএসডির পতাকা উত্তোলন দিবস পালিত

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুর সদর-৩ আসনে খালেদা জিয়া প্রার্থী ঘোষিত হওয়ায় জিয়া হার্ট ফাউন্ডেশনের অভিনন্দন

দিনাজপুরে জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মহা প্রয়ান দিবস পালিত