Thursday , 24 July 2025 | [bangla_date]

বিরলে সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু

বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে সড়ক দূর্ঘটনায় এক মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ২ জন।
নিহত মোটরসাইকেল চালক উপজেলার শহরগ্রাম ইউপি’র কাঠিহারী গ্রামের বাবুল হকের ছেলে সোহেল রানা (৩৫)।
বুধবার বিকাল সোয়া ৩ টার দিকে দিনাজপুর-বোচাগঞ্জ আঞ্চলিক মহা সড়কের মঙ্গলপুর চৌধুরী ফিলিং স্টেশনের সামনে এই মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি কার্ভাড ভ্যান দিনাজপুর অভিমুখে বে-পরোয়া গতি যাচ্ছিল।এসময় অপরদিক থেকে মঙ্গলপুর বাজার অভিমুখে আসা মোটরসাইকেল চালক সোহেল রানা ঘটনাস্থলে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ছিটকে পড়ে গেলে ওই কার্ভাড ভ্যানের চাকায় পিষ্ট হয়ে তার মর্মান্তিক মৃত্যু হয় এবং কার্ভাড ভ্যানটি রাস্তার পাশে গাছের সঙ্গে লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় কার্ভাড ভ্যান চালক ও হেলপার গুরুত্বর আহত হলে স্থানীরা তাদের উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন । তবে এরিপোর্ট লেখা পর্যন্ত আহতদের নাম ঠিকানা জানা সম্ভব হয়নি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলি দিয়ে কমেছে যাত্রী পারাপার, রাজস্ব নেমেছে ৬০ হাজারে

কাহারোলে বৃক্ষরোপন করেন বিএনপির নেতা মোঃ মনজুরুল ইসলাম

ঠাকুরগাঁওয়ের গড়েয়ায় সন্ত্রাসী হামলার অভিযোগে মামলা- আহত-২

পীরগঞ্জে ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ মিছিল

বোচাগঞ্জে একমি গার্মেন্টসের প্রশিক্ষন কেন্দ্র উদ্বোধন

পঞ্চগড়ে স্বল্প মেয়াদী আগাম জাতের বিনাধান ১৭ কর্তন উপলক্ষে মাঠ দিবস

দিনাজপুর ট্রাক ট্যাংকলরী কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

নৌকার বিজয় সুনিশ্চিত করতে সরকারের উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পীরগঞ্জ বিনামূল্যে সার ও বীজ বিতরণ

রাণীশংকৈল পৌর জামাতের ইফতার