Monday , 7 July 2025 | [bangla_date]

বিরামপুরে ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-২

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও পৌর যুবলীগের সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌর সভার সারাংগপুর গ্রামের মোফাজ্জলের ছেলে ও পৌর যুবলীগের সদস্য মাসুদুর রহমান (৫২)।
সোমবার (০৭ জুলাই ) গভীর রাতে নিজ নিজ এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা সূত্রে প্রকাশ,বিরামপুর থানা পুলিশ রবিবার দিবাগত মধ্যরাতে বিশেষ অভিযানে নামেন। এসময় ৪নং দিওড় ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ সমর্থক আব্দুল মালেক মন্ডল (৪৫) এবং পৌর সভার সারাংগপুর গ্রামের মোফাজ্জলের ছেলে ও পৌর যুবলীগের সদস্য মাসুদুর রহমান (৫২)কে আটক করা হয়।
পুলিশ আরো বলেন,উপজেলার কাটলা ইউনিয়নের কাটলা হাইস্কুল মাঠে গত ২০২২ সালের ৫ জানুয়ারি মারপিটের ঘটনায় রশিদুল নামে এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় বিরামপুর থানায় একটি হত্যা মামলা করা হয়। মামলায় ১১৩ জনের নাম উল্লেখসহ ২৫০-৩০০জনকে অজ্ঞাত আসামি করা হয়। এই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মালেক ও এজাহার নামীয় আসামি হিসেবে মাসুদুর রহমানকে সোমবার গভীর রাতে গ্রেফতার করা হয়েছে।
বিরামপুর থানার ওসি মমতাজুল হক জানান,পূর্বের রুজুকৃত একটি হত্যা মামলা নামীয় আসামী ও সন্দেহভাজন আসামি হিসেবে আব্দুল মালেক মন্ডল চেয়ারম্যানকে গ্রেফতার দেখিয়ে আসামীদের সোমবার দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে কাবাডি লীগের চুড়ান্ত খেলায় মহিষকোঠা যুব সংঘ চ্যাম্পিয়ন

পীরগঞ্জে ছাত্র ছাত্রীদের মাঝে গিফট্ বিতরণ

রাণীশংকৈলে ভাটার স্ত‚পের মাটি খুঁড়লেই মিলছে স্বর্ণ!

ব্র্যাকের হতদরিদ্রদের জীবনমান উন্নয়ন কর্মসূচি পরিদর্শন করেছেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট

ঠাকুরগাঁওয়ে দুর্গা পূজা উপলক্ষে নিরাপত্তা ও আইন-শৃংখলা বিষয়ক মতবিনিময়সভা

পীরগঞ্জে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ বিক্রি হবে ৫০ লাখ টাকার ফল

হরিপুরে হাজারো তরুন ও নারীদের সমাবেশে

বীরগঞ্জ থানায় চাইল্ড হেল্প ডেস্ক সজ্জিতকরণে উপকরণ বিতরণ

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

দিনাজপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন ও স্বাভাবিকভাবে পথ চলার ব্যবস্থা গ্রহণ দাবীতে মহিলা পরিষদের স্মারকলিপি