Wednesday , 2 July 2025 | [bangla_date]

বিরামপুরে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল কৃষকের

বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরের বিরামপুরে মাছ চাষের পুকুরে বিদ্যুতের লাইন দেওয়ার সময় বিদ্যুতায়িত হয়ে মোসাদ্দেক হোসেন (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বিনাইল ইউনিয়নের করঞ্জী এ গ্রামে ঘটে।
নিহত ওই এলাকার মৃত হানিফ মোল্লার ছেলে। বিরামপুর থানার ওসি মমতাজুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত ব্যক্তি প্রতিবেশী এক বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। রাতে বাড়ির পাশে মাছ চাষের পুকুরে বিদ্যুত লাইনের সংযোগ দিতে যান। এ সময় তার অসাবধানতাবশত ভেজা হাত বিদ্যুতের তারে জড়িয়ে তিনি বিদ্যুতায়িত হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি মমতাজুল হক জানান, বিদ্যুতায়িত হয়ে মৃতের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছি। আপত্তি না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মাদ্রাসায় তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকের উপর হামলা

কাহারোলে অগ্নিকান্ডে ২টি দোকান ভস্মিভূত

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সের এক শিক্ষার্থী নিখোঁজ

ঠাকুরগাঁওয়ে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নির্বাচনী সহিংসতায় নিহতদের দাফন ও সৎকার সম্পন্ন

বিএনপির নেতাকর্মীরা যখন মানুষের অধিকার নিয়ে কথা বলেছে তখনি আওয়ামী ফ্যাসিস্ট সরকার তাদের গুম খুন ও কারাগারে প্রেরণ করে নির্যাতন করেছে—বিএনপি নেতা আ.ন.ম বজলুর রশীদ কালু

দিনাজপুরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেখ হাসিনা করোনা মোকাবেলার পাশাপাশি গ্রামীন অবকাঠামো নির্মাণ অব্যাহত রেখেছেন -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ত্রি-বার্ষিক নির্বাচন স্থগিত দিনাজপুর জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের জরুরি সভা