Tuesday , 15 July 2025 | [bangla_date]

বিরামপুর ধর্ষণ মামলায় ইউপি সদস্য কারাগারে

বিরামপুর (দিনাজপুর)প্রতিনিধিঃ দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের হোটেল পরিচারিকার ধর্ষণের অভিযোগে র‌্যাব ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ধর্ষক ইউপি সদস্য নূর ইসলাম নূরকে রবিবার(১৩ জুলাই) গাজীপুর থেকে আটক করেছে। পরে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হলে রবিবার বিকেলেই আদালত তাকে কারাগারে পাঠিয়েছে।
মামলা সূত্র প্রকাশ, ৫নং বিনাইল ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য নূর ইসলাম নূর (৪৫) বিনাইল বাজারের এক হোটেল পরিচারিকা (৩০)কে গত ৪ জুন রাতে বাড়ি পৌছে দেওয়ার নাম করে মোটর সাইকেল তুলে নিয়ে নির্জন সথানে নিয়ে যান এবং সেখানে অস্ত্রের ভয় দেখিয়ে নির্যাতন ও ধর্ষণ করেন। ঘটনার পরে ভুক্তভোগিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করানো হয়। এ ঘটনায় ইউপি সদস্য নূর ইসলাম নূরের বিরুদ্ধে গত ২২জুন আদালতে মামলা হয় এবং ২৬ জুন তা বিরামপুর থানায় লিপিবদ্ধ হয়। ঘটনার পর থেকে আসামি নূর ইসলাম পলাতক ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক আমির হোসেন জানান, র‌্যাব-১ ও র‌্যাব-৪ এর সহায়তায় নূর ইসলাম নূরকে গাজীপুরের কাশিমপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেল (১৩ জুলাই) তাকে আদালতে নিলে আদালত নূর ইসলাম নূরকে কারাগারে পাঠিয়েছেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ইউপি সদস্য নুর ইসলাম নুরের দ্রæত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে ডেমোক্রেসী ওয়াচ অপরাজিতা প্রকল্পের বিষয়ভিত্তিক বিশেষজ্ঞদের সাথে মতবিনিময় সভা

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের  ঘটনায়  ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

কাহারোলে জামাত নেতাকে কুপিয়ে জখমের ঘটনায় ইউপি চেয়ারম্যানসহ ৬জন গ্রেপ্তার

জনসংগঠন ও জেলা ভূমিহীন সমন্বয় পরিষদের ষান্মাসিক সমন্বয় সভা

জেলা প্রশাসনের আয়োজনের মত বিনিময় সভা

নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই চিকিৎসক দিয়ে চলছে হাসপাতাল, রোগীদের চরম দুর্ভোগে

বীরগঞ্জে মহান বিজয় দিবস, শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক  সভা 

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে  পুলিশে ধরিয়ে দিলেন বাবা

ঘোড়াঘাটে মাদকাসক্ত ছেলেকে পুলিশে ধরিয়ে দিলেন বাবা

দিনাজপুরে “আন্ত:কলেজ ফুটবল টুর্নামেন্ট” শুরু

প্রয়াত এ্যাড: আজিজুল ইসলাম জুগলু’র নাগরিক শোক সভা

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পূর্ব ঘোষণা ছাড়াই ডায়ালাইসিস বন্ধ