Saturday , 19 July 2025 | [bangla_date]

বীরগঞ্জের শতগ্রামে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুর জেলায় ৮ লক্ষ গাছের চারা রোপনের অংশ হিসেবে বীরগঞ্জ উপজেলার ৩নং শতগ্রাম ইউনিয়নে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে জেলা প্রশাসনের পরিকল্পনা ও দিক নির্দেশনায় শনিবার (১৯ জুলাই) সকাল থেকে ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কবরস্থান, ঈদগাঁ মাঠ, মসজিদ-মন্দির প্রাঙ্গণে ৭ হাজার ফলজ এবং বনজ বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করেন ৩নং শতগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মতিয়ার রহমান মতি। এসময় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনোরঞ্জন রায়, উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোছাঃ করিমন নেছা, ৩নং ওয়ার্ড সদস্য রাসেল সরকার, ৮নং ওয়ার্ড সদস্য হাসিনুর রহমান, ৯নং ওয়ার্ড সদস্য আ: ছালাম, উদ্যোক্তা ফয়জার হোসেন সহ গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বোচাগঞ্জের ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে জরুরী ঔষধ প্রদান করলেন চেয়ারম্যান সাহান

বোচাগঞ্জে কেক কেটে আজকের দর্পণ পত্রিকা ১১ তম প্রতিষ্ঠা বার্ষিক উদযাপন

৬১৯ কোটি টাকা লোকসানের বোঝা নিয়ে ঠাকুরগাঁও সুগার মিলের আখ মাড়াই কার্যক্রম শুরু

চাকুরী জীবন থেকে অবসরে গেলেন সাবেক সাংসদ অধ্যাপক ইয়াশিন আলী

হরিপুরে”জাতীয় স্থানীয় সরকার দিবস” পালিত

ফুলবাড়ীতে অগ্রণী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন

পঞ্চগড়ে গণবিজ্ঞপ্তি দিয়ে প্রতিবন্ধীদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

বোচাগঞ্জে ১০ পিছ নিষিদ্ধ টাপেনটা ডল ট্যাবলেট সহ ১জনকে আটক করেছে পুলিশ

শীতে বেড়েছে ডায়রিয়া, ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল হাসপাতালে সেবার মান নিয়ে

ঠাকুরগাঁওয়ে বিজিবি’র অভিযানে কষ্টি পাথরের মুর্তি উদ্ধার