Saturday , 12 July 2025 | [bangla_date]

বীরগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন,ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ড্রেজার মেশিন ধ্বংস

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মোহনপুর ইউনিয়নের কাশিপুর এলাকায় আত্রাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান চালিয়েছেন উপজেলা প্রশাসন।

বুধবার (১০জুলাই) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন ঘটনাস্থলে উপস্থিত হয়ে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ভেঙে ফেলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কোনো প্রকার অনুমতি ছাড়াই নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি চক্র। এতে নদীর প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি আশপাশের জমি ও পরিবেশের ক্ষতি হচ্ছিল।

সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন জানান, নদী থেকে যত্রতত্র বালু উত্তোলন সম্পূর্ণ বেআইনি। আমরা নিয়মিত তদারকি করছি। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।।

এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এবং নিয়মিত নজরদারি চালানোর দাবি জানান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পররাষ্ট্রমন্ত্রী আমাদের দলের কেউ না: আব্দুর রহমান

ঠাকুরগাঁওয়ে ঘরে ছাদে ৭০ প্রজাতির ফলের গাছ !

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযান ইয়াবা, মদ, গাঁজা ও সিনটা সহ আটক -৩

নাট্য সমিতির রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা রবীন্দ্র-নজরুলকে আমাদের জীবনে আদর্শ করতে হবে

বীরগঞ্জে দলীয় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি’র দু’ গ্রুপে সংঘর্ষে আহত ৫

বীরগঞ্জে হারমোনিয়াম-তবলা মেরামত করে জিবিকা নির্বাহ করছে বৃদ্ধ শুকানুর

রাণীশংকৈলে সার বীজ বিতরণ

হাকিমপুরে শ্রমিকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় আহত-২৫

কাহারোলে সাগরিকা বাসে আগুন

দিনাজপুর সদরকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা সংক্রান্ত মতবিনিময় সভা