Monday , 14 July 2025 | [bangla_date]

বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতে গ্রেফতার ৮

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে এক রাতেই গ্রেফতার হয়েছে ৬ জন জুয়ারী ও ২ জন মাদক বিক্রেতা।

রবিবার (১৩ জুলাই) গভীর রাতে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুরের দিক নির্দেশনায় একটি বিশেষ টিম উপজেলার সাতোর ইউনিয়নের বটতলীসহ বিভিন্ন এলাকায় এ অভিযান হয়।

অভিযানে জুয়া খেলার সময় হাতেনাতে গ্রেফতার করা হয় উপজেলার সাতোর ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের নুর আলম (৩২), আমির খান (২৮), দক্ষিণ প্রান নগর গ্রামের রুবেল ইসলাম (৩১), গ্রামতলী এলাকার আজাদ আলী (৪১), গোবিন্দপাড়া গ্রামের রুবেল ইসলাম (৩৫) ও গোয়ালপাড়া এলাকার অর্জুন ঘোষ (৩৮) কে।
অপরদিকে, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাল্টাপুর ইউনিয়নের পশ্চিম ভোগডা গ্রামের মো. মজনু (২২) ও ইউসুফ আলী (৩৫) কে মাদক বিক্রিকালে আটক করা হয়।
বীরগঞ্জ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেশ কিছুদিন ধরেই নজরদারির পর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর বলেন, মাদক ও জুয়াকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না। সমাজ থেকে এই সামাজিক ব্যাধি দূর করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, পুলিশের এ ধরনের তৎপরতা এলাকায় স্বস্তি ও নিরাপত্তা ফিরিয়ে এনেছে। তারা এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এবং অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি ও এমপিওভুক্তির দাবিতে মানববন্ধন

পীরগঞ্জে মঞ্চ মাতালেন ক্লোজআপ ওয়ান তারকা পুতুল

আটোয়ারীতে ইসলামী ব্যাংকের উদ্যোগে আর্থিক সাক্ষরতা বিষয়ক সমাবেশ

ঠাকুরগাঁওয়ে নতুন থানা ভুল্লী’র উদ্বোধন !

বীরগঞ্জে বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালিত

আটোয়ারীতে বাংলাদেশ কিন্ডার গার্টেন এসোসিয়েশন ও সোভা আদর্শ শিক্ষা নিকেতন এর বৃত্তি পরীক্ষা

জেলার সর্বোচ্চ আয়কর দাতা ফুলবাড়ীর গুপ্তা প্লাইউড চেয়ারম্যান

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে ইউপি নির্বাচন অনুষ্ঠিত

প্রাথমিকে বৃত্তি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৩টি প্যানেলের ৩৮ প্রার্থীর মনোনয়নপত্র জমা