Wednesday , 23 July 2025 | [bangla_date]

বীরগঞ্জে প্রসূতি মৃত্যুর ঘটনায় বন্ধ নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদন্তে

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: প্রসূতি মৃত্যুর ঘটনায় দিনাজপুরের বীরগঞ্জে বন্ধ নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদন্তের স্বার্থে পরিদর্শন করেছেন দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডা: শাহ মো: শরিফ।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক নিয়মিত বেসরকারী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার তদারকির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহরে অবস্থিত ফেমাস ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন ও প্রসূতি মৃত্যুর ঘটনায় বন্ধ থাকা নিউ একতা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার অধিকতর তদন্তের জন্য পরিদর্শন করেন দিনাজপুর ডেপুটি সিভিল সার্জন ডা: শাহ মো: শরিফ এবং

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আফরোজ সুলতানা।

এ সময় স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো: ফরিদ বিন ইসলাম উপস্থিত ছিলেন। সম্প্রতি, উপজেলার নিউ একতা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসবের পর আশা রানী রায় (১৮) নামের এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী ও স্বজনরা শনিবার (২১ জুন) রাতে ক্লিনিক ঘেরাও করেন। ঘটনার পরপরই ক্লিনিকের মালিক ও কর্মচারীরা পালিয়ে যায়।

ঘটনাস্থলে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ মোতায়েন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আটোয়ারীতে জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

নবাবগঞ্জে ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ  উপলক্ষে পুরস্কার বিতরণ

ঘোড়াঘাটে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণ

পীরগঞ্জে ইয়াবা ট্যাবলেট সহ দুই ব্যবসায়ী গ্রেপ্তার

নিমনগর ফুলবাড়ী বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমাজ কল্যাণ সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন রাফায়েত হোসেন সভাপতি ও ফজলুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে অটো রিক্সায় এলইডি লাইট ব্যবহারে অহরহ ঘটছে দূর্ঘটনা

পঞ্চগড়ে নিম্নমানের সামগ্রী দিয়ে ওয়াশ ব্লক নির্মানের অভিযোগ দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রাখায় বিপাকে শিক্ষক-শিক্ষার্থীরা

কোরআনের পাখিরা একদিনের শিক্ষা সফরে স্বপ্নপূরীতে

হাবিপ্রবিতে ইন্টারন্যাশনাল একাউন্টিং ডে উদযাপন

পীরগঞ্জে বাণিজ্যিক ভাবে স্ট্রবেরি চাষ বিক্রি হবে ৫০ লাখ টাকার ফল