Thursday , 17 July 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিক্ষার্থীদের মাঝে ৪ হাজার গাছের চারা বিতরণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি।
দিনাজপুরের বীরগঞ্জে কৃষি বিভাগের উদ্যোগে ২০২৪-২৫ অর্থবছরের খরিপ-২ মৌসুমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার শিক্ষার্থীর মাঝে ৪ হাজার কাঠাল, জাম ও নিম গাছের চারা বিতরণ করা হয়েছে।

১৫ জুলাই মঙ্গলবার বিকেলে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন কৃষি অফিসার মো. শরিফুল ইসলাম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ। গাছের চারা বিতরণী অনুষ্ঠানে ইউএনও বলেন, “এই চারাগুলো ভবিষ্যতের ছায়া ও অক্সিজেন—শিক্ষার্থীদের দিয়ে গাছ লাগিয়ে আমরা সবুজ ভবিষ্যৎ গড়তে চাই।”

ছাত্র-ছাত্রীরা নিজের হাতে গাছ রোপণের আনন্দ প্রকাশ করে পরিবেশ রক্ষার অঙ্গীকার করে।

উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হায়দার আলী, ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। পরিবেশবান্ধব এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এলাকাবাসী।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে গুড ডেডি ক্যাম্পেইন অনুষ্ঠিত

পঞ্চগড়ে ‘একটু উদ্যোগ, একটু চেষ্টা’ সংগঠনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ঘোড়াঘাটে ৫জন মাংস বিক্রেতাকে ৯ হাজার টাকা জরিমানা

বীরগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা

দিনাজপুরে জামাইয়ের দেয়া আগুনে শাশুড়ির মৃত্যু

দিনাজপুরে জামাইয়ের দেয়া আগুনে শাশুড়ির মৃত্যু

কাহারোলে গভীর রাতে শীতার্তদের বাড়িতে গিয়ে কম্বল বিতরণ করলেন এমপি গোপাল

আমদানি অর্ধেকে নেমেছে হিলি বন্দরে, রাজস্ব ঘাটতি ১৮২ কোটি টাকা

দিনব্যাপী ওয়ার্ল্ড ভিশনের উদ্দ্যোগে বার্ষিক শিখন ও প্রতিফলন কর্মশালা এবং বৃক্ষরোপন কর্মসূচী পালিত

দিনাজপুর শিক্ষা বোর্ডের সচিব জহির উদ্দিন মারা গেছেন

পঞ্চগড়ে বøাড ক্যান্সারে আক্রান্ত মিলনকে সুস্থ্য করে তুলতে প্রয়োজন ১৫ লাখ টাকা