Sunday , 13 July 2025 | [bangla_date]

বীরগঞ্জে শিশু ও যুব ফোরামের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: “প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনি সময়” – এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে শিশু ও যুব ফোরাম এবং ইমপ্যাক্ট প্লাসের সদস্যদের যৌথ উদ্যোগে কর্মসূচি “বৃক্ষরোপণ ২০২৫” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

এই আয়োজনটি অনুষ্ঠিত হয়
বীরগঞ্জ পৌরসভার ৫, ৬, ৯ নং ওয়ার্ড এবং ছোট শীতলাই গ্রামে
বর্ষার প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ সংরক্ষণের গুরুত্বকে সামনে রেখে। অনুষ্ঠানটি শুরু হয় শুক্রবার, শনিবার (১১-১২ জুলাই) বিকাল সাড়ে ৩ টায় কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল আগামী প্রজন্মের জন্য একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করা এবং গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরা। পরিবেশ রক্ষায় নিজেদের দায়বদ্ধতা থেকে এই সদস্যরা প্রায় ৫০টি লেবুর চারা এবং ৫০টি পেয়ারার চারা হতদরিদ্র শিশুদের মাঝে বিতরণ করেন তারা।

বীরগঞ্জ যুব ফোরাম এর সভাপতি মোঃ নুরনবী ইসলাম বলেন, বৃক্ষ রোপন কর্মসূচীর লক্ষ্য ছিল শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং তাদের মাধ্যমে বৃক্ষরোপণের গুরুত্ব ছড়িয়ে দেওয়া এবং বৃক্ষ যে আমাদের পরিবেশের জন্য অপরিহার্য, তা বলাই বাহুল্য। পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের ভূমিকা অনস্বীকার্য। গাছপালা একদিকে যেমন অক্সিজেন সরবরাহ করে, তেমনি অন্যদিকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে বায়ু দূষণ রোধে সহায়তা করে।
কর্মসূচীর উদ্যোক্তারা সকলের প্রতি আহ্বান জানিয়েছেন, গাছ লাগিয়ে, দূষণ রোধ করে এবং প্লাস্টিকের ব্যবহার পরিহার করে একটি সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য।

এই ব্যতিক্রমী এবং অনুপ্রেরণামূলক উদ্যোগের জন্য বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে। বৃক্ষরোপণ সম্পর্কে শিশু ও যুবকদের উৎসাহিত করায় তাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। এই ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী নিশ্চিত করতে সহায়ক হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

আলু ৫০ পেয়াজ ৮০ রাণীশংকৈলে বাজার মনিটরিংয়ের অভাবে দাম বেশি

অন্যায়ভাবে জমি দখল, মিথ্যা মামলা ও হয়রানি করার প্রতিবাদে

আটোয়ারীতে দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

পঞ্চগড়ে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

বোচাগঞ্জে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস উদযাপন

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি  স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

খানসামায় চেতনানাশক ছিটিয়ে প্রায় ৬ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা চুরি

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে স্কোর কার্ড প্লানিং সভা

সকল শোককে শক্তিতে পরিণত করে আবির্ভূত হয়েছেন জননেত্রী শেখ হাসিনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে দিগন্ত বৈকালিক স্বাস্থ্য সেবা ২য় পর্যায় এর শুভ উদ্বোধন

পীরগঞ্জে কাঠ পোড়ানোর অভিযোগে ইটভাটা মালিককে জরিমানা