Saturday , 19 July 2025 | [bangla_date]

বোচাগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

মোঃ শামসুল আলম,বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি। দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার সেতাবগঞ্জ পৌরসভাসহ ৬টি ইউনিয়নে ৪২হাজার বৃক্ষ রোপনের অংশ হিসেবে আজ ১৯জুলাই শনিবার বোচাগঞ্জে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন । সকালে ৩নং-মুর্শিদহাট ইউনিয়নে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসান। এ সময় ইউপি চেয়ারম্যান ওয়াক্কাস কাঞ্চন, সকল ইউপি সদস্য, জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী এম এ তাফসীর হাসান, বিদ্যালয়ের শিক্ষার্থীসহ এলাকার সুধীজন উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান অতিথি উপজেলার প্রতিটি ইউনিয়নে স শরীরে উপস্থিত হয়ে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেছেন। উল্লেখ থাকে যে, বৃহত্তর দিনাজপুর জেলায় সর্বমোট ৮ লক্ষ বৃক্ষরোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। দিনাজপুরের প্রতিটি উপজেলায় এ কর্মসূচি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পীরগঞ্জ প্রেসক্লাবকে নিয়ে ফেসবুকে মানহানিকর পোস্ট : থানায় তিন সাংবাদিকের এজাহার, অভিযুক্ত ‘ক্ষমা চাইলেন’

পার্বতীপুরে তৌহিদি জনতার বিক্ষোভ সমাবেশ

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাংচুরের ঘটনায় জড়িতদের ধরিয়ে দিলে পুরস্কার দেয়ার ঘোষণা

ঠাকুরগাঁওয়ে ভেলাজান আনছারিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহ– অধ্যাপককের ছাত্রী সঙ্গে কেলেঙ্কারির কারণে সাময়িক দরখাস্ত

একটি গাছে লক্ষাধিক টাকার আম

মরিচক্ষেতে পচন রোগ দিশেহারা কৃষকরা

ফুলবাড়ীতে অজ্ঞাত রোগে একদিনের ব্যবধানে একই গ্রামে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু

মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নাইট ক্রিকেট টূর্নামেন্ট

রাণীশংকৈল,পীরগঞ্জের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ সহ উপবৃত্তি বিতরণ

কাহারোলে কৃষক দলের ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত