Thursday , 24 July 2025 | [bangla_date]

বোদায় মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান

বোদা,পঞ্চগড় প্রতিনিধি\শিক্ষার্থীদের আরো লেখা পড়ায় উৎসাহ সৃষ্টি করতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে এককালীন শিক্ষা উপবৃত্তি প্রদান করা হচ্ছে। একই সাথে তাদের মাঝে সনদ পত্র ও ক্রেস বিতরণ করা হচ্ছে। এর অংশ হিসাবে বুধবার পঞ্চগড়ের বোদা সরকারি পাইলট মডেল স্কুল এন্ড কলেজের হল রুমে উপজেলার ৩৮ জন এসএসসি ও এইচএসসি পাস মেধাবী শিক্ষার্থীদের মাঝে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এককালীন শিক্ষা উপবৃত্তির অর্থ, সনদপত্র ও ক্রেস প্রদান করা হয়। পঞ্চগড় জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) খায়রুল আনাম মোঃ আফতাবুর রহমান হেলালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের হিসাবরক্ষণ কর্মকর্তা মুন্সী মুহাম্মদ আব্দুল মান্নান, বোদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আইবুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপার ভাইজার মোঃ আবু ওয়ারেশ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ জাহিদুর রহমান, প্রতিষ্ঠান প্রধান মোঃ রুবেল সহ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকরা। ২০২২-২০২৩ সালের উপজেলার এসএসসি পাস ১৯ জন ও এইচএসসি পাস ১৯ জন মোট ৩৮ জন শিক্ষার্থীর মাঝে এই শিক্ষা উপবৃত্তি, ক্রেস ও সনদ প্রদান করা হয়। এসএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ১০ হাজার টাকা ও এইচএসসি পাস প্রত্যেক শিক্ষার্থীদের মাঝে এককালীন ২৫ হাজার টাকা করে শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান সভায় সরকারি কর্মকর্তা, শিক্ষক, প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি, শিক্ষার্থী, অভিভাবক সহ সুধী বৃন্দ উপস্থিত ছিলেন। বৃত্তি প্রদান অনুষ্ঠান শুরুতেই ঢাকা উত্তরার মাইলস্টোন কলেজে বিমান দূর্ঘনায় নিহত শিক্ষার্থীদের স্বরণে এক মিনিট নিরবতা কর্মসূচি পালন করা হয় এবং তাহের রুহের মাগফেরাত কামনা ও আহতদের দ্রæত সুস্থ্যতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত
রাণীশংকৈলে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

রাণীশংকৈলে গৃহবধুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ, থানায় মামলা

বীরগঞ্জে কুরবানির জন্য প্রস্তুত জমিদার -তালুকদার, দাম হাঁকানো হচ্ছে ৭ লাখ টাকা

ঠাকুরগাঁওয়ে বারুনী পূজা উপলক্ষে ৩ দিন ব্যাপী উৎসব ও মেলা

বিরল ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্চ এর করুনদশা

শাহ্জাহান শাহ্ নাট্যোৎসবের নাটক শহীদ জননীর ক্রন্দন মঞ্চস্থ

আটোয়ারীতে শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দর‌্যালী ও আলোচনাসভা

পীরগঞ্জের কে.এস কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের যোগদান

বীরগঞ্জে গর্ভবতী মা সমাবেশ অনুষ্ঠিত

আমি তোমাকে ছাড়া আর কোন নারীকে স্পর্শ করিনি- সুইসাইট নোট লেখে রাণীশংকৈলে স্বামীর আত্মহত্যা

স্বাধীনতার পরাজিত শক্তিকে রুখে দিতে সাংস্কৃতিক চর্চার কোন বিকল্প নাই -আসাদুজ্জামান নুর এমপি