Wednesday , 9 July 2025 | [bangla_date]

বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে চায়না শিফট ম্যানেজার নি-হত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনির ভূ-গর্ভে হাইড্রলিক জগের নিচে চাপা পড়ে চায়না শিফট ম্যানেজার মি. ওয়াং জিয়ান গুয়ো নিহত হয়েছেন।
মঙ্গলবার সন্ধ্যা সন্ধার দিকে বড়পুকুরিয়া কয়লা খনির ১২৩৫ফুট ভূ-গর্ভের নিচে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় বুধবার পার্বতীপুর মডেল থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। নিহত ওয়াং জিয়ান গুয়োর সুরতহাল প্রতিবেদন ও ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
জানা যায়, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে চায়না নাগরিক মি. ওয়াং জিয়ান গুয়ো ভূ-গর্ভের ১৩০৫ নম্বর ফেইসের ভূ-গর্ভে কাজ করছিলেন। এসময় ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্ট বের করার সময় অসাবধানতাবসত স্টিল রোপের সঙ্গে আটকে যান। এতেই তিনি হাইড্রলিক জগের নিচে চাপা পড়েন। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার সময় তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, গত ২৩জুন খনির ১৩০৫ নম্বর ফেইসে কয়লা মজুত হলে সেই সরঞ্জাম নতুন ১৪০৫নম্বর ফেইজে আনার কাজ চলছে।ঠিকাদারি প্রতিষ্ঠান এক্সএমসি-সিএমসি কনসোর্টিয়ামের অধীনে ভূ-গর্ভের ১৩০৫নম্বর ফেইসে ট্রাক গেইট থেকে হাইড্রোলিক সাপোর্টগুলি বের করার সময় অসাবধানতায় স্টিল রোপের সঙ্গে আটকে গুরুতর আহত হন চায়না শিফট ম্যানেজার মি.ওয়াং জিয়ান গুয়ো। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে নাশকতা মামলায় পৌর কাউন্সিলর আটক

দীর্ঘ ১৩ বছর পর ঘোড়াঘাটে আদিবাসী উন্নয়ন সংস্থার নির্বাচনে সভাপতি লুইস সম্পাদক মাইকেল

গরীব মানুষদের ঋণ দেওয়ার নামে চেক নিয়ে মিথ্যা মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

২১ জুন সেতাবগঞ্জ পৌরসভা নির্বাচন ঃ মেয়র পদে ৫, কাউন্সিলর ৩৯ ও সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

বীরগঞ্জে মেসার্স ইয়াসমিন ট্রেডার্স এর শুভ উদ্বোধন

ঊর্বশী ফোরামের ব্যানারে ইদে আসছে অংকনের নতুন গান ”জল খেলাই”

কাহারোলে খনতায় সন্ত্রাসীদের হামলায় পঙ্গু প্রায় আঃগফুর বিচারকের দ্বারে দ্বারে

বীরগঞ্জে বঙ্গবন্ধু সৈনিক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু’র শাহাদাৎ বার্ষিক পালিত

সাবেক উপাচার্য অধ্যাপক ড. একে এম নূর-উন-নবী’র শিক্ষক ও ছাত্র ছাত্রীদের সাথে মত বিনিময়

ঠাকুরগাঁওয়ে কাঁচা মরিচের কেজি ২০০