Tuesday , 15 July 2025 | [bangla_date]

যাত্রীবেশে রিকশাভ্যান ছিনতাই চেষ্টা, চালককে কুপিয়ে জখম

খানসামা প্রতিনিধি \যাত্রীবেশে ছিনতাইকারীরা দিনাজপুরের খানসামায় এক রিকশাভ্যান চালককে কুপিয়ে জখম করেছে।গুরুতর আহত ভ্যান চালক জসিম উদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গত রবিবার দিবাগত রাতে খানসামা উপজেলার আলোকঝাড়ি ইউনিয়নের জয়গঞ্জ বাজারের পূর্ব দিকে গ্যাস পাম্প সংলগ্ন চন্ডিপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ জানায়, খানসামায় যাওয়ার উদ্দেশ্যে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থেকে দুইজন ও নীলফামারীর একজন ব্যক্তি যাত্রীবেশে ওই ব্যাটারী চালিত রিকশাভ্যানে উঠে রওনা দেন। পথিমধ্যে চন্ডিপুর নামক স্থানে পৌঁছলে যাত্রীবেশী ছিনতাইকারীরা রিকশাভ্যান চালককে কুপিয়ে হত্যার চেষ্টা চালায় এবং রিকশাভ্যানটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। তবে ছিনতাইকারীরা রিকশাভ্যানটা নিয়ে পালিয়ে যেতে ব্যর্থ হয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনা টের পেয়ে স্থানীয়রা আহত রিকশাভ্যান চালককে উদ্ধার করে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নজমূল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে ভূয়া ডাক্তার ও অবৈধ ক্লিনিকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

ঠাকুরগাঁওয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় পৌরসভা প্রথম

শেলটেক ব্রোকারেজ লিমিটেড দিনাজপুর শাখার উদ্বোধন

বোচাগঞ্জে সম্পত্তির মালিক দাবী করে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে আলোচিত মিলি হত্যাকাণ্ড, ছেলেসহ আটক ২

বীরগঞ্জে মিশুক,বেবিট্যাক্সি, ট্যাক্সীকার,সিএনজি চালিত অটোরিক্সা মালিক সমিতির ত্রি- বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

পল্লীশ্রী’র উদ্দ্যোগে নারী নির্যাতন প্রতিরোধ দিবসের সভায় বক্তারা নারী নির্যাতনের যুগান্তকারী প্রতিবাদী ঘটনাকে স্মরণীয় করতে ইয়াসমিন ট্রাজেডি দিবস পালিত

খানসামায় প্রথম আ‘লীগের সভাপতি নারী

দিনাজপুর -১ আসনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছে

পীরগঞ্জে মাদক ব্যবসায়ীদের হামলায় ৩ যুবক হাসপাতালে