Tuesday , 15 July 2025 | [bangla_date]

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর

রূপালী ব্যাংক পিএলসি মালদহপট্টি শাখাটি ফুলবাড়ি বাসস্ট্যান্ড শাখা দিনাজপুর নামে ফুলবাড়ি বাসস্ট্যান্ড স্থানান্তর করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় ওয়ালি উল্ল্যা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম।
রূপালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ মোস্তফা হামিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. সেখ সাদেক আলী ও ব্যাংকের গ্রাহক সদর উপজেলা শহীদ জমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর হামিদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ কলেজের সহকারি অধ্যাপক আহসান হাবিব,ব্যাংকের গ্রাহক ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, ব্যাংকের গ্রাহক বনায়ন নার্সারির স্বত্বাধিকারি সূর্য কুমার মল্লিক প্রমূখ।
উদ্বোধনী অনুষ্ঠানে রূপালী ব্যাংক পিএলসি দিনাজপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম, ফুলবাড়ী শাখার ম্যানেজার গৌতম চন্দ্র রায়সহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। আধুনিক প্রযুক্তি ও উন্নত অবকাঠামোর সমন্বয়ে উত্তম সেবার নিশ্চয়তা নিয়ে নতুন আঙ্গিকে ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড় জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৫ জনসহ ৩৩ জনের মনোনয়নপত্র দাখিল

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

ডা. জাহিদ হোসেনকে দিনাজপুর ড্যাবের অভিনন্দন

অসম্প্রদায়িক বাংলাদেশে ইসলাম একমাত্র আওয়ামীলীগের কাছেই নিরাপদ —–নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ

পীরগঞ্জে ব্যবসায়ীর গলা কাঁটা লাশ উদ্ধার

স্বাধীনতার পরাজিত শত্রুরা এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে —-হুইপ ইকবালুর রহিম

বীরগঞ্জে দারুল হুদা হাফেজিয়া মাদ্রাসার বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

বোচাগঞ্জে গনেশ চন্দ্র ভট্রাচার্য্য নামে একজন ঠাকুরের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ

চিরিরবন্দরে শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে গাছের চারা বিতরণ

পল্লীশ্রী’র উদ্যোগে ইউনিয়নভিত্তিক পাবলিক হেয়ারিং অনুষ্ঠিত

রাণীশংকৈলে ভেঙ্গে যাওয়া কৃষকের স্বপ্ন বাস্তবায়নে সার বীজ বিতরণ