Monday , 7 July 2025 | [bangla_date]

রোটারি ইন্টারন্যাশনাল এর সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস “এওয়ার্ড পেলেন রোটারিয়ান তুহিন

ঢাকার রাওয়া ক্লাবে অনুষ্ঠিত রোটারি ইয়ার সেলিব্রেশন ২০২৫-২৬ অনুষ্ঠানে এক জমকালো আয়োজনে রোটারিয়ান পিপি একেএম আব্দুস সালাম তুহিন পিএইচএফ কে বাংলাদেশ রোটারি কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে রোটারি ইন্টারন্যাশনাল কতৃক রোটারি’র সর্বোচ্চ সম্মাননা ” এভিনিউ অফ সার্ভিস ” এওয়ার্ড প্রদান করা হয়।
রোটারি ইন্টারন্যাশনালের অফিস হেড কোয়ার্টার আমেরিকা থেকে পুরু ক্রিস্টালের তৈরী এই “এওয়ার্ড ও গোল্ড পিন” বাংলাদেশ রোটারিকে পাঠানো হলে আনুষ্ঠানিক ভাবে গত মঙ্গলবার পহেলা জুলাই-২০২৫ রোটারি কান্ট্রি কো-অডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান, পিএইচডি দিনাজপুর ক্লাবের পাস্ট প্রেসিডেন্ট রোটারিয়ান একেএম আব্দুস সালাম তুহিন কে তা হস্তান্তর করেন।
অনুষ্ঠানে রোটারি কান্ট্রি কো-অডিনেটর পিডিজি ইশতিয়াক আবেদুজ্জামান পিএইচডি ও ডেপুটি কান্ট্রি কো-অডিনেটর একেএম শামসুল হুদা বাংলাদেশ রোটারি কার্যক্রমে রোটারিয়ান তুহিন এর অমান্য ভূমিকার কথা উল্লেখ করে বলেন ” বাংলাদেশ রোটারি লিডারশীপে রোটারিয়ান তুহিন একটি উজ্জ্বল নাম। তিনি ১৯৯৪ সালে রোটারিতে যোগদান করে ২০০৭ সালে দিনাজপুর ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরবর্তীতে তিনি রোটারি ইন্টারন্যাশনালের এসিস্ট্যান্ট গভর্নর, ডেপুটি গভর্নর, লেফটেন্যান্ট গভর্নর ও এডিশনাল গভর্নর এর দায়িত্ব পালন করেন। এ ছাড়াও তিনি রোটারি বাংলাদেশের এডিশনাল ট্রেইনার, জোন চেয়ার, জোন এডভাইজার, গভর্নরস স্পেশাল এইড ও অন্যান্য গুরুত্বপূর্ণ দায়িত্ব সম্পন্ন করেছেন। রোটারি লিডারশীপ , পিছিয়ে পড়া জনগোষ্ঠী ও সুবিধা বঞ্চিত মানুষের জীবন-মান উন্নয়নে অসামান্য সেবা প্রদান করায় রোটারি ইন্টারন্যাশনাল তাঁকে এই সম্মানে ভূষিত করায় আমরা আনন্দিত। এওয়ার্ড গ্রহণকালে রোটারিয়ান তুহিন তাঁর এই প্রাপ্তিতে রোটারি পরিবারের প্রতি অসীম কৃতজ্ঞতা ও মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

সদ্য ভূমিষ্ট সন্তানের দত্তকের খোঁজে রাণীশংকৈলে এক ভ’মিহীন পরিবার

আউলিয়াপুরে বেকারমুক্ত গ্রাম সৃজন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিজে জ্বললেই উপলব্ধি হবে জ্বালার কি যন্ত্রনা -মনোরঞ্জন শীল গোপাল এমপি

বীরগঞ্জে উদীচী শিল্পী গোষ্ঠীর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

নৈতিকতায় সেরা ছাত্ররাই ইসলামী ছাত্র শিবিরের কর্মী-কেন্দ্রীয় শিবির সভাপতি

আগামী মাসের প্রথম দিকেই আমরা টিকা পেয়ে যাব: স্বাস্থ্যমন্ত্রী

পীরগঞ্জে সাংবাদিকদের সাথে আদিবাসীদের মতবিনিময়

দাবি আদায় না হলে অনির্দিষ্ট কালের কর্মবিরতিতে যাবে হাবিপ্রবি শিক্ষক সমিতি

ফ্রি ডায়াবেটিস ক্যাম্প অনুষ্ঠিত

বোচাগঞ্জে কম্বল বিতরণ