Monday , 14 July 2025 | [bangla_date]

লায়ন্স ক্লাবের দায়িত্ব গ্রহণ নবাগত প্রেসিডেন্ট আমজাদ ও সেক্রেটারী মোকাররম

শনিবার রাতে দিনাজপুর শহরের নিমনগর ফুলবাড়ী বাসস্ট্যান্ড সংলগ্ন লায়ন্স ভবনের হলরুমে এক আরম্ভর অনুষ্ঠানের মধ্য দিয়ে (লায়ন্স ইন্টারন্যাশনাল-জেলা-৩১৫ এ২, বাংলাদেশ) দিনাজপুর লায়ন্স ক্লাব এর ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রেসিডেন্ট হিসেবে লায়ন ইঞ্জিনিয়ার মোঃ আমজাদ হোসেন, সেক্রেটারী দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ মোকাররম হোসেন এবং ট্রেজারার হিসেবে লায়ন মঞ্জুর এ রাব্বি দায়িত্বভার গ্রহণ করেছেন।
উক্ত অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্ট (ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট) লায়ন বাদশা ইমাম আরাফাত ক্লাবের নিয়ম অনুযায়ী নব-নির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন মোঃ সাইদুর রহমান, সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু, থার্ড ভাইস প্রেসেডেন্ট লায়ন মোঃ শাহ্ আলম, ট্রেমার লায়ন ডাঃ ইসতিয়াক চৌধুরী, টেইল টুইস্টার লায়ন মোঃ হোসেন আলী, ডাইরেক্টর লায়ন মোঃ মোকাররম হোসেন খান, লায়ন মোঃ সাইদুর রহমান, লায়ন এম.এ খালেক, পাস্ট প্রেসিডেন্ট লায়ন রেজওয়ান হোসেন চৌধুরী রানা, পাস্ট প্রেসিডেন্ট লায়ন ইকবাল আহমেদ ডন, পাস্ট প্রেসিডেন্ট লায়ন মোঃ শাহেদ রিয়াজ পিম প্রমুখ। দিনাজপুর লায়ন্স ক্লাবের দায়িত্ব গ্রহণ শেষে লায়ন্স ক্লাবের সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট লায়ন মিজানুর রহমান পাটোয়ারী বাবু নবাগত প্রেসিডেন্ট, সেক্রেটারী ও ট্রেজারার এর হাতে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এ.ও আব্দুস সবুর সরকার।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইজিবাইকের লাইসেন্স ও পৌরসভার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পীরগঞ্জ সরকারি কলেজের একাদশের বার্ষিক পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে

পঞ্চগড় প্রেসক্লাবের নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে টাপেন্টাডল ট্যাবলেট সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

বিরলে আলোচিত নৈশ্য প্রহরী খুঁনের ঘটনায় প্রধান আসামী সুবাসের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী

বিলুপ্তির পথে ইঁদারা বা কুয়ার দেখা মিলেছে প্রত্যন্ত গ্রামে

বিএনপি-জামায়াতের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাস প্রতিরোধে দিনাজপুরে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ অব্যাহত

গত তিন মাসে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে নেপালে গেল তিন হাজার ১৫০ মেট্রিক টন আলু

রাণীশংকৈল নকল কীটনাশক বিক্রি করায় ১০ হাজার টাকা জরিমানা ও ৭দিনের বিনাশ্রম কারাদণ্ড !

আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা