Thursday , 10 July 2025 | [bangla_date]

সেতাবগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি।। প্রতি বছরের ন্যায় এ বছর ও উন্নয়ন খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দিনাজপুরের সেতাবগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থ বছরের জন্য ৩৪ কোটি ৮৪ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় পৌরসভা সভাকক্ষে পৌরসভার প্রশাসক ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মারুফ হাসান এর সভাপতিত্বে এ বাজেট অধিবেশন শুরু হয়। প্রশ্ন পর্ব শেষে পৌর প্রশাসক মোঃ মারুফ হাসান বলেন, বাজেটের সমপরিমাণ টাকা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ জনকল্যাণে ব্যয় করা হবে। এই বাজেট বাস্তবায়নে আমি সেতাবগঞ্জ পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করার পাশাপাশি পৌরবাসীর প্রতি নিয়মিত পৌরকর পরিশোধ করার জন্য আহবান জানাচ্ছি।
এসময় বোচাগঞ্জ থানার (ওসি) হাসান জাহিদ সরকার, উপজেলা প্রকৌশলী হুমায়ুন করি, উজেলা শিক্ষা অফিসার আবু বক্কর সিদ্দিক, সেতাবগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, নির্বাহী প্রকৌশলী ভরত পাল, হিসাব রক্ষণ কর্মকর্তা সন্ধ্যা রানী সরকার, পৌর স্যানেটারী ইন্সপেক্টর ছন্দা, সেতাবগঞ্জ প্রেসক্লাবের আহŸায়ক আব্দুস সাত্তার, সদস্য সচিব মোঃ শামসুল আলমসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বাল্যবিবাহ ও নিরাপদ ইন্টারনেট ব্যবহার শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

পীরগঞ্জে দুর্যোগ প্রস্তুতি দিবসে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা

রানীশংকৈলে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুনামের্ন্টের উদ্বোধন

ছয় দফা দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে হাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলর এর শ্রদ্ধা নিবেদন

দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন হচ্ছে

কাহারােলে প্রাণিসম্পদ প্রদর্শনী উদ্বোধনী মেলা

দিনাজপুর লেখক পরিষদের সভা

দিনাজপুর লেখক পরিষদের সভা

বীরগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নিখোঁজের তিনদিন পর যুবকের লাশ উদ্ধার পুলিশ

রংপুরে আগামী ২ তারিখের মহাসমাবেশ মুক্তিযুদ্ধের চেতনাকে নতুনভাবে শাণিত করবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি