Tuesday , 15 July 2025 | [bangla_date]

সেতাবগঞ্জ পৌর বিএনপির সদস্য নবায়ন উদ্বোধন

বোচাগঞ্জ (দিনজপুর) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেতাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহের শুভ উদ্বোধন করা হয়েছে।
১৩ জুলাই রবিবার সন্ধ্যায় পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে সদস্য নবায়ন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মোঃ মুরাদ আহমেদ। সেতাবগঞ্জ পৌর বিএনপির সভাপতি নওশাদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক সাদরুল পারভেজের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন জেলা মহিলা দলের সভাপতি মোছাঃ জিন্নাত আরা, জেলা বিএনপির সহ সভাপতি মোঃ মোজাহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম মুন্না, প্রচার সম্পাদক মোঃ বাবু চৌধুরী, ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক মঞ্জুরুল ইসলাম, পৌর বিএনপির উপদেষ্টা এমওয়ালী ফ্লাড, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জামালউদ্দীন জামাল, উপজেলা যুবদলের আহবায়ক সুমন চৌধুরী প্রমুখ। আলোচনা সভা শেষে প্রবিন রাজনীতিবিদ আব্দুর রহিম তার নিজ সদস্য ফরম বিশ টাকার বিনিময়ে নবায়ন করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় চুরি যাওয়া গরু উদ্ধার, আটক ১

ঠাকুরগাঁওয়ে পুলিশের উদ্যোগে ১ কেজি ১৬০ গ্রাম গাঁজা উদ্ধার ও ৪ আসামী আটক এবং ১৭ টি ওয়ারেন্ট নিষ্পত্তি

আগামী ২ দিনে বজ্রবৃষ্টি হতে পারে

রাণীশংকৈলে হত্যা মামলার আসামীদের ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবীতে মানববন্ধন,বিক্ষোভ

আটোয়ারীতে সুধিজনদের সাথে মতবিনিময়কালে ‘আগে সবার নীতি ও নৈতিকতা পরিবর্তন করতে হবে’-পঞ্চগড় জেলা প্রশাসক

লকডাউনের তৃতীয় দিনে সারাদেশে ৬২১ জন গ্রেফতার

কাহারোলে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

ভিডিও ভাইরাল।। রাণীশংকৈলে ইউনিয়ন ভ‚মি কর্মকর্তার চায়ের দাম ৫শ টাকা

বীরগঞ্জে ইউপি নির্বাচন সুষ্ঠু করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভায়

নবাবগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় নিহত-১