Thursday , 10 July 2025 | [bangla_date]

হাবিপ্রবি ও থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটি’র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং থাইল্যান্ডের কাসেটসার্ট ইউনিভার্সিটির মধ্যে গবেষণা, কারিগরি সহায়তা ও প্রশিক্ষণম‚লক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স কক্ষে উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে হাবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা এবং কাসেটসার্ট ইউনিভার্সিটির পক্ষে স্বাক্ষর করেন প্রফেসর ড. কর্নসর্ন শ্রীকুলনাথ। এ সময় উপস্থিত ছিলেন প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, ফিসারিজ অনুষদের ডিন প্রফেসর ড. এ.এস.এম. কিবরিয়া, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. প্রফেসর ড. এ.কে.এম. রুহুল আমিন, প্রফেসর ড. ইমরান পারভেজ, কাসেটসার্ট বিশ্ববিদ্যালয়ের ড. থিতি পংপুনথুম, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক মো. খাদেমুল ইসলাম, সহকারী অধ্যাপক মো.আশরাফুল আলমসহ অন্যান্যরা।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনাম উল্যা বলেন, থাইল্যান্ড আমাদের বন্ধু প্রতিম দেশ এবং উন্নয়ন অংশীদার। হাবিপ্রবি ও কাসেটসার্ট ইউনিভার্সিটির মধ্যে এই সমঝোতা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রকে সমৃদ্ধ করবে এবং আন্তর্জাতিকীকরণের পথে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রাকে ত্বরান্বিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয় গবেষণা কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় তহবিলের অংশীদার হবে এবং যৌথভাবে বহুপাক্ষিক এবং দ্বিপাক্ষিক প্রকল্পের অধীনে অর্থায়নের জন্য আবেদন করবে। বছরে একবার যৌথ কার্যক্রমের প্রতিবেদন তৈরি করা হবে এবং সমন্বয়ের জন্য উভয় বিশ্ববিদ্যালয় একজন করে লিয়াজোঁ অফিসার মনোনয়ন করবে। যৌথ গবেষণার ফলে উদ্ভাবিত কোনো প্রযুক্তি বা গবেষণার ফলাফল বাণিজ্যিক ভাবে ব্যবহার করতে হলে দুই বিশ্ববিদ্যালয়ের লিখিত অনুমতি নিতে হবে ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

গোপালগঞ্জে তৈরি হবে করোনার ভ্যাকসিন: স্বাস্থ্যমন্ত্রী

দিনাজপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোটের “একুশ মানে মাথা নত না করা” শীর্ষক নানা আয়োজনে অনুষ্ঠিত হলো সঙ্গীতানুষ্ঠান ও আলোচনা সভা

পঞ্চগড়ে সর্বোচ্চ আর সর্বনিম্ন তাপমাত্রার পার্থক্য মাত্র ৫ ডিগ্রি সেলসিয়াস কুয়াশাবেল্ট আর উত্তরের কনকনে হিমেল বাতাসে জবুথবু পঞ্চগড়ের মানুষ

রাণীশংকৈল বাড়ছে করোনা আক্রান্ত রোগী, হাসপাতালে নেই অক্সিজেন!

রাণীশংকৈলে ৫ দিনের টানাবর্ষণে জলাবদ্ধতায় দুর্ভোগ

পীরগঞ্জে জাতীয় যুব সংহতির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বীরগঞ্জে তিন বছরের শি’শু ধর্ষ’ণচেষ্টার অভি’যোগে ভ্যানচালক গ্রে’ফতার

ঠাকুরগাঁওয়ে কিশোরের বুদ্ধিতে দুর্ঘটনা থেকে রক্ষা পেলো রেলের যাএীগন

ঠাকুরগাঁওয়ে সদর উপজেলা শিশুশ্রম পরিবীক্ষণ কমিটি ত্রৈমাসিক সভা

৬ বছরের শিশুকে ধর্ষণ অভিযোগে যুবক গ্রেফতার