Thursday , 17 July 2025 | [bangla_date]

হিলিতে ৯৫০জন ছাত্র-ছাত্রীদের ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দেশীয় ফলের উৎপাদন বাড়াতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় দিনাজপুরের হিলিতে ২২টি বিদ্যালয়ের ৯৫০জন ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও ওষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসুচীর আওতায় উপজেলা কৃষি স¤প্রসারন অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে এর উদ্বোধন করেন কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।
এসময় প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ২টি করে কাঠাল ও ১টি করে জাম এবং ১টি করে নিম গাছের চারা বিতরণ করা হয়। সেই সাথে কিভাবে এসব চারা রোপন ও রক্ষনাবেক্ষন করতে হবে সে সম্পর্কে অবগত করেন কৃষিকর্মকর্তা। এসময় সেখানে উপজেলা কৃষি স¤প্রসারন কর্মকর্তা মেজবাহুর রহমান, ভেটিরিনারী সার্জন ডা. মোনতাসির মামুন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে আইনজীবির বাসায় চুরি চোর আটক !

অতিথি পাখিদের কোলাহলে মুখরিত সরকার পুকুর

অরবিন্দ শিশু হাসপাতালের প্রথম নির্বাহী কমিটির সভায় চিকিৎসক-কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে সংবর্ধনা

ঘোড়াঘাটে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান

হাবিপ্রবিতে “ইফেক্টিভ কমিউনিকেশন অ্যান্ড প্রেজেন্টেশন স্কিলস” শীর্ষক কর্মশালা

আটোয়ারী সীমান্তে বিজিবি-বিএসএফ এর বিওপি কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ

বিসিএস পরীক্ষায় সুপারিশপ্রাপ্ত দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার কৃতি সন্তানদের সংবর্ধনা ও সন্মানণা স্মারক প্রদান

শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া বাংলাদেশ পরনির্ভরশীল নয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

পশুরহাটেও চাঁদাবাজী করছে ক্ষমতাসীন দল ও প্রশাসন : মোমিন মেহেদী

বীরগঞ্জে পারভীন জুয়েলার্সের দোকানে দুর্ধর্ষ চুরি