Thursday , 24 July 2025 | [bangla_date]

হিলি সীমান্তে ১৩ লাখ টাকার মাদকদ্রব্য উদ্ধার

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের হিলি সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৩ লাখ টাকা মুল্যের বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করেছে বিজিবি।
বৃহস্পতিবার ভোররাতে হিলি সীমান্তের ফকিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যগুলি উদ্ধার করে বিজিবি। তবে এর সাথে জড়িত কাওকে আটক করতে পারেনি বিজিবি।
বিজিবির হিলি সিপি ক্যাম্প কমান্ডার অসিম কুমার জানান, মাদকের একটি চালান দেশে প্রবেশ করবে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তের ফকিরপাড়া এলাকায় অবস্থান নেয়। ভোররাতের দিকে ২জন চোরাকারবারী বস্তা কাঁধে নিয়ে ভারত থেকে বাংলাদেশে আসতে থাকে। এসময় বিজিবি সদস্যরা তাদের ধাওয়া দিলে বস্তা ফেলে আবারো ভারতে পালিয়ে যায়। পরে সেখান থেকে বস্তা দুটি উদ্ধার করে তার ভেতর হতে ফেনসিডিল ৭৪ বোতল, ৩ বোতল মদ, এম্পোল ৮হাজার ৫৫০পিস উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের সিজার মুল্য ১৩লাখ ১৬ হাজার ৬শ টাকা।মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরন করে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন বিজিবি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে ৭ বাংলাদেশিকে পুশ ইন

কাহারোলে বিজয়া পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি মনোরঞ্জন শীল গোপাল কোন সংখ্যালঘু আক্রান্ত হলে আহত হবে মুক্তিযুদ্ধের চেতনা

বোচাগঞ্জে মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে কৃষকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ইয়াসমীন ট্রাজেডির গণআন্দোলনে শহীদ সামু-কাদের-সিরাজ এর স্মরণ সভায় এমপি গোপাল

পীরগঞ্জে ২১ ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতা

দিনাজপুরে ব্যান্ড শিল্পীসহ সকল শিল্পীবৃন্দের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসারের অপসারণসহ ৭ দফা দাবী বাস্তবায়নে মানববন্ধন

বীরগঞ্জে হ’ত্যা মামলায় অভিযুক্ত ৬ আ.লীগ নেতা কারাগারে

রানীশংকৈলে প্রধান শিক্ষকদের মাসিক রিটার্নস সভা অনুষ্ঠিত

পীরগঞ্জে শহিদী মার্চ উপলক্ষে দোয়া মাহফিল