Sunday , 27 July 2025 | [bangla_date]

১৬ মাইলে মাদক কারবারিকে গাছের সাথে বেধে মোটরসাইকেলে জ্বালিয়ে দিয়েছে উত্তেজিত জনতা

বিকাশ ঘোষ,বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের ১৬ মাইলে মমিনুল নামে এক মাদক কারবারিকে ১৭০ পিস টেপেন্ডাডল ট্যাবলেট সহ আটক করে মোটরসাইকেলে জ্বালিয়ে ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করছেন বিক্ষুব্ধ জনতা।

শুক্রবার (২৫ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ সীমান্তবর্তী কাহারোল উপজেলার ১৬ মাইল বাজার সংলগ্ন এলাকায় এঘটনা ঘটে। বিক্ষুব্ধ জনতারা
ঢাকা-পঞ্চগড় মহাসড়ক অবরোধ করলে শত শত দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ যায়। এতে ভোগান্তি পড়ে দূরপাল্লার যাত্রী ও জনসাধারণ। সংবাদ পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। পরে রাত আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে সেনাবাহিনী ও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ নেয়।

আটককৃত মাদক কারবারি বীরগঞ্জ উপজেলা সুজালপুর ইউনিয়নের জগদল গ্রামের মৃত আকবর আলীর ছেলে মমিনুল ইসলাম (৩৮)।

অবোধ চলাকালে উত্তেজিত জনতারা জানান,শুক্রবার সন্ধ্যার দিকে কাহারোল উপজেলার ১৬ মাইল গ্রামের মৃত আবু বক্করের ছেলে সবুজ এর যোগসাজশে মোটরসাইকেলযোগে ১৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেট বিক্রের সময়
মমিনুল ইসলাম ও সবুজকে হাতেনাতে আটক করা হয়। এসময় কুখ্যাত মাদক কারবারি সবুজ পালিয়ে যায়। সবুজকে গ্রেপ্তারের দাবিতে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে উত্তেজিত জনতা মমিনুলকে গাছের সাথে বেধে রাখে এবং মোটরসাইকেলকে আগুন জ্বালিয়ে অবোধ করন।

কাহারোল থানার অফিসার রুহুল আমিন জানান, শনিবার (২৬ জুলাই) সকালে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আসামিকে দিনাজপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদকদ্রব্য বিক্রির অপরাধ কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হিলিতে শুকনো মরিচের দাম কমলো কেজিতে ৬০ টাকা

ঠাকুরগাঁওয়ে জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী আটক

রাণীশংকৈলে নেকমদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রচন্ড তাপদাহে পুড়ছে পঞ্চগড়সহ উত্তরের সমতলের চা চলতি মৌসূমে চা উৎপাদন বিপর্যয় নেমে আসতে পারে

বীরগঞ্জে শেখ রাসেলের শুভ জন্মদিন পালিত

রাণীশংকৈলে হুইলচেয়ার পেয়েই খুশিতেই কাঁদলেন বৃদ্ধা মা

জুলাই শহীদ দিবস- ২০২৫ স্মরণে হাবিপ্রবিতে আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে আয়া থেকে বিপুল সম্পদের মালিক ও ২ শতাধিক আত্মীয় স্বজনকে সরকারি চাকুরী নিয়ে দিয়েছেন এই — মুক্তা রানী

পীরগঞ্জে এতিম শিশুদের বৈদ্যুতিক ফ্যান দিলেন ল্যাম্পপোস্ট

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় ১৩ বছরের শিশু গ্রেফতার