Sunday , 31 August 2025 | [bangla_date]

বিরলের লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস

বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।‎দিনাজপুরের বিরলে পূর্ণভবা নদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লক্ষাধিক টাকার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দের পর পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
‎শনিবার বিকালে পুনর্ভবা নদীর ফরক্কাবাদ ইউনিয়নের সর্দারডাঙ্গা-রাজাপাড়াঘাট-কাঞ্চনঘাট এলাকায় উপজেলা মৎস্য দপ্তরের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ।
এ ব্যপারে মৎস্য অফিসার আবুল কালাম আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাই কিছু মানুষ চায়না দুয়ারি জাল পেতে মাছ নিধন করা হচ্ছে। বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ২৬টি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।
‎অভিযান শেষে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ বলেন, কিছু অসাধু ব্যক্তি অবৈধ চায়না জাল দিয়ে দেশীয় মাছ নিধনের চেষ্টা করছে। শুধু মাছ নয়, জলজ প্রাণীও এই জাল থেকে রক্ষা পাচ্ছেনা। যা দেশের মৎস্য সম্পদের জন্য বড় হুমকি। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও জলজ জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এসময় স্থানীয় ইউপি সদস্য মোজাফফর হোসেন ও বিরল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

কাহারোলে আশা কান্তজিউ ব্রাঞ্চে ফিজিওথেরাপি ক্যাম্প উদ্বোধন

ঠাকুরগাঁওয়ে করোনায় মৃত্যু-৪,আক্রান্ত ২১

ঠাকুরগাঁওয়ে নবিজী (সাঃ)’র নামে কটুক্তির ঘটনায় পুলিশের পৃথক ২ মামলা

ফিলিস্তিনিদের উপর হামলার প্রতিবাদে রাণীশংকৈলে বিক্ষোভ

রাণীশংকৈলে বাবা-মায়ের স্বপ্ন পূরণে বউ আনলেন হেলিকপ্টারে

দিনাজপুরে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে ১৩ লাখ টাকার শিক্ষা বৃত্তি বিতরণ

পীরগঞ্জে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা প্রদান

বোচাগঞ্জে বিদ্যুৎ অফিসের নৈশ্য প্রহরীদের বেঁধে দুর্ধষ চুরি

বীরগঞ্জ উপজেলা প্রকৌশলী আব্দুল মান্নাফের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে স্মারকলিপি প্রদান

পীরগঞ্জ সরকারি কলেজে শেখ রাসেল ফুটবল টুর্ণামেন্ট দ্বিতীয় রাউন্ডের প্রথম দিনে ২টি খেলা অনুষ্ঠিত