Tuesday , 5 August 2025 | [bangla_date]

অপেক্ষার পর বৃষ্টিতে স্বস্থি দিনাজপুরের কৃষকের \ আমন চাষিদের মুখে হাসি

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের এ অঞ্চলে টানা খরায় দিশেহারা ছিলেন কৃষকরা। ভরা বর্ষায়ও তারা ছিলেন আকাশের দিকে তাকিয়ে। আমন ধানের চারা প্রস্তুত থাকলেও ভারী বর্ষণের অভাবে তা রোপণ সম্ভব হচ্ছিল না। তবে খরার পর কয়েক সপ্তাহে ভারী বৃষ্টিতে স্বস্তি ফিরেছে কৃষকের মাঝে। এখন জমিতে জমেছে পানি, তাই আমন চারা রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা।
বিভিন্ন এলাকায় দেখা যায়, কেউ জমি তৈরি করছেন, কেউবা আগাছা পরিষ্কার করে সার দিচ্ছেন। অনেকেই রোপণের কাজ শুরু করে দিয়েছেন। সময়মতো বৃষ্টি হওয়ায় তাঁরা সেচ ছাড়া আমন ধান চাষের স্বপ্ন দেখছেন।
জমিতে রোপা আমন চাষের উপযুক্ত সময় আষাঢ়ের মাঝামাঝি থেকে শ্রাবণ পর্যন্ত। কিন্তু পর্যাপ্ত বৃষ্টির অভাবে রোপণ কার্যক্রমে বিলম্ব ঘটে। এবার শ্রাবণের মাঝামাঝি এসে টানা বৃষ্টিতে জমিতে সেচ না দিয়েই রোপণের সুযোগ তৈরি হয়েছে। এতে খরচও কমে যাবে বলে আশা কৃষকের।
শিবনগর ইউপির কৃষক রাশেদুজ্জামান বাপ্পি বলেন, ১ একর জমিতে স্বর্ণা-৫ জাতের আমন ধান রোপণ করব। বৃষ্টি না হওয়ায় চিন্তিত ছিলাম, তবে এখন বৃস্টিপাত হওয়ায় শঙ্কা কেটে গেছে এবং চারা রোপণ শুরু করেছি।
একই গ্রামের কৃষক মামুনুর রশিদ বলেন, আমন চাষ মূলত বৃষ্টির পানির ওপর নির্ভরশীল। জমিতে এখন প্রয়োজনীয় পানি জমেছে, তাই রোপণের উপযোগী হয়ে উঠেছে।
চিরিরবন্দরের নশরতপুর গ্রামের কৃষক রফিকুল ইসলাম জানায়, শ্রাবণ মাসে পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় চাষ উপযোগী হয়েছে জমি। শঙ্কা কেটে গেছে এবং আমন ধানের চারা রোপন করছি।
কাহারোলের বাইশপুর গ্রামের কৃষক হবিবর রহমান জানায়, এবার ৪একর জমিতে ৫১ জাতের আমন ধান রোপন করেছেন।
ফুলবাড়ী উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা শাহানুর রহমান সাংবাদিকদের বলেন, শুরুর দিকে বৃষ্টির ঘাটতির কারণে অনেকে রোপণ করতে পারেননি। কিন্তু এখন পরিস্থিতির উন্নতি হয়েছে। আশা করা যায়, নির্ধারিত সময়ের মধ্যেই রোপণ শেষ হবে এবং লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হবে। চলতি মৌসুমে উপজেলায় ১৮১৯০ হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এদিকে, দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, চলতি বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত জেলায় ১২৩১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। এর মধ্যে জুলাই মাসে হয়েছে ২৪৭ মিলিমিটার, যা স্বাভাবিকের চেয়ে কম। তবে আগস্টে বৃষ্টিপাত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছেন তিনি।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

পঞ্চগড়ে ঢাকা ক্লাব লন্ডনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

দিনাজপুরে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উদযাপন উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা

শুকনো মরিচের দাম কেজিতে কমলো ১০০ টাকা

তেঁতুলিয়া পিআইও অফিসে স্ব-পদে ৯ বছর কার্যসহকারী জহিরুলের খুঁটির জোর কোথায়

বোদায় অগ্নিনিরাপত্তা শক্তিশালি করতে বাজারের অভ্যন্তরে ভুগর্ভস্থ্য পানি সংরক্ষনাগার নির্মাণ কাজ উদ্বোধন

সেনাবািহনীতে চাকুরি দেয়ার অভিযোগে অর্থ আত্মসাত হরিপুরে তিনজন আটক

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল  টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

আটোয়ারীতে বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতিমুলক সভা

সদ্য ঘোষিত পঞ্চগড় পৌর ও সদর উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

বীরগঞ্জের পল্লীতে বসতবাড়ি ভাংচুর, লুটপাট, অগ্নিসংযোগ, আহত-৭

ঠাকুরগাঁওয়ে ইউএনও’র মোবাইল নম্বর ক্লোন করে টাকা দাবি