Friday , 15 August 2025 | [bangla_date]

আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধিঃ পঞ্চগড়ের আটোয়ারীতে পুকুরের পানিতে ডুবে বৃষ্টি (১২) ও সাদিয়া(১০) নামের পঞ্চম শ্রেণিতে পড়ুয়া দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ আগষ্ট) দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের সর্দারপাড়া এলাকার মড়ল পাড়ায় এ ঘটনাটি ঘটে। নিহত বৃষ্টি ওই এলাকার স্কুল শিক্ষক চয়নুল আলমের মেয়ে এবং সাদিয়া একই এলাকার আটোভ্যান চালক শাহিনুরের মেয়ে। তারা দুজনেই পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
শুক্রবার দুপুরে দুই বান্ধবী সাদিয়া ও বৃষ্টি সহ কয়েকজন শিশু মিলে একসাথে চয়নুলের বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। গোসল শেষে সকলেই পুকুরপাড়ে এসে কাপড় পড়তে থাকলে সাদিয়া ও বৃষ্টি আবারও গোসলে নামে। পরে পানিতে ডুব দিলে তারা পানিতে তলিয়ে যায়। অনেকক্ষণ পর আর উঠতে না দেখে অন্য শিশুরা চিৎকার করে পরিবারের লোকজনকে ডাকে। এসময় স্থানীয়সহ পরিবারের লোকজন দ্রæত এসে পুকুরে নেমে খুঁজাখুঁজি শুরু করে। খুঁজাখুঁজির একপর্যায়ে পুকুরের পানি থেকে শিশু দুটিকে উদ্ধার করে দ্রæত আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন।
আটোয়ারী থানাসূত্রে জানা গেছে, পুকুরের পানিতে ডুবে শিশু মৃত্যু ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ না আসার কারণে থানায় জিডি করা হয়নি। (রিপোর্ট লেখার সময়: সন্ধা ৬.৪৫ মি:)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

মৌসুমের সর্বনিম্ন ৭.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড ডিসেম্বর-জানুয়ারি মাসে ৪৫ দিনই সর্বনিম্ন

হাবিপ্রবিতে অভিযোগ প্রতিকার ব্যবস্থা সংক্রান্ত এবং জিআরএস সফটওয়্যার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

দিনাজপুরে কোন চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ীর স্থান হবে না –এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

ঠাকুরগাঁওয়ে আঞ্জুমান আরা মেয়র নির্বাচিত

বোচাগঞ্জে চক্ষু সেবা দানে কর্মশালার উদ্বোধন

বীরগঞ্জে হাদিসা হেয়ার প্রসেস লিমিটেডের শুভ উদ্বোধন।

হেলিকপ্টার বিধ্বস্তে ভারতীয় প্রতিরক্ষাপ্রধান বিপিন রাওয়াত নিহত

বীরগঞ্জ পল্লীতে ইউপি নির্বাচনে পরাজিত মেম্বার প্রার্থীসহ দু’জনের আত্মহত্যা

রাণীশংকৈলে জেলা প্রশাসকের পরিদর্শন -প্রস্তুত হচ্ছে বাড়ী- অপেক্ষায় গৃহহীনরা

বোদায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ছাত্রদলের উদ্যোগে আর্থিক অনুদান প্রদান