Tuesday , 19 August 2025 | [bangla_date]

আটোয়ারীতে ভোক্তা অধিকার সংরক্ষণের মোবাইল কোর্টে ৪ ব্যবসায়ীকে জরিমানা

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ ব্যবসায়ীর নিকট হতে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। মঙ্গলবার ( ১৯ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, পঞ্চগড় জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা.) এ.এস.এম মাসুদ উদ দৌলা’র নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা অনুযায়ী ফকিরগঞ্জ বাজারের ‘ফেন্সি ফার্মেসী’র (ভেটেরিনারি ঔষধ ও খাদ্যের দোকান)স্বত্বাধিকারী মোঃ ফজলুল হককে ১০,০০০/- টাকা, ‘ভাই ভাই স্টোর’( মসলার দোকান) এর স্বত্বাধিকারী মোঃ তৌহিদুল ইসলামকে ৩,০০০/- টাকা, ‘ইব্রাহিম স্টোর’ (মসলার দোকান) এর স্বত্বাধিকারীকে ৩,০০০/- টাকা এবং ‘ সোহেল স্টোর’(মসলার দোকান) এর স্বত্বাধিকারী মোঃ সোহেল রানাকে ৪,০০০/- টাকা জরিমানা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন মোঃ আব্দুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি পরিদর্শক(ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল গনি, উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের অন্যান্য কর্মচারী ও আটোয়ারী থানার অফিসার সহ সঙ্গীয় পুলিশ ফোর্স।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির জেলা মিশুক, বেবিটেক্সি, টিক্সিকার ও সিএনজি চালিত অটো রিক্সা মালিক সমিতির মতবিনিময় সভা সভা

ঠাকুরগাঁওয়ে গমের বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

হরিপুরে ২৪জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ

বীরগঞ্জে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত

বোচাগঞ্জে মহিলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর ২৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদ্যাপন

বীরগঞ্জে অতিদরিদ্র মাঝে ভ্যান, গরু ও ছাগল বিতরণ

ঠাকুরগাঁয়ে রুহিয়া থানার ৫ টি ইউপিতে নৌকার জয়।

দিনাজপুরে ভ্যান ভাড়া করে চালক হত্যা ঘটনায় আটক-২

দিনাজপুরে বুপ্রেনরফিন ইনজেকশনসহ একজন নারী আটক