Wednesday , 27 August 2025 | [bangla_date]

আটোয়ারীতে সহকারী শিক্ষকের মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার পূর্ব দারখোর দাখিল মাদরাসা’র সহকারী শিক্ষক এ.টি.এম মিজানুর রহমান-এর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। পূর্ব দারখোর দাখিল মাদরাসার আয়োজনে বুধবার ( ২৭ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মাদরাসার হল রুমে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাদরাসার সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান দুলাল এর সভাপতিত্বে এবং সিনিয়র শিক্ষক মাওঃ মোঃ আব্দুল বাতেন এর সঞ্চলনায় মরহুম শিক্ষক মিজানুর রহমানের স্মৃতিচারণ করে স্বাগত বক্তব্য দেন মাদরাসার সুপারিনটেনডেন্ট মোঃ সোলাইমান আলী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ওই মাদরাসার প্রতিষ্ঠাতা মোঃ ইয়াকুব আলী, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী, আটোয়ারী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নিতিশ চন্দ্র বর্মন। স্মৃতিচারণমূলক আরো বক্তব্য রাখেন, ওই মাদরাসার সহ সুপার মোঃ সাদেকুল ইসলাম হেলালী, সিনিয়র মেীলভী শিক্ষক মোঃ সোলেমান আলী, সহকারী শিক্ষক মোঃ আব্দুস সামাদ প্রমুখ। বক্তারা বলেন, মরহুম এ.টি.এম মিজানুর রহমান ছিলেন হাস্যোজ্জল ও এলাকার জনপ্রিয় একজন শিক্ষক। তার শিক্ষাদানের ভূমিকা, সততা, বিনয় ও দায়ীত্বশীলতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন বক্তারা। আলোচনা শেষে মিলাদ, ক্বিয়াম,দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাদরাসার সুপার মাওঃ মোঃ সোলাইমান আলী। মাহফিলে মরহুম সহকারী শিক্ষক মিজানুর রহমান সহ মাদরাসার অন্যান্য মরহুম শিক্ষকবৃন্দ এবং মাদরাসার সাথে সংশ্লিষ্ট থেকে যারা ইন্তেকাল করেছেন সবার বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও যারা অসুস্থ আছেন তাদের সুস্থ্যতা কামনা করা হয়। এ সময় মাদরাসার শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থী,ম্যানেজিং কমিটি, অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে নদীর অবৈধ স্থাপনা দখলমুক্ত করতে পরিদর্শন

দিনাজপুরে গণভোটের প্রচার ও ভোটের উদ্বুদ্ধকরণের লক্ষে জেলা ইমাম সম্মেলন

দিনাজপুরে দাড়িয়ে থাকা ভুট্টা বোঝাই ট্রাকে আগুন দিল দুর্বৃত্তরা

বোদায় নারী দিবসে সাইকেল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

দিনাজপুর সদর উপজেলা পরিষদ হলরুমে পাট উৎপাদনকারী চাষীদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে উদীচীর সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশসহ সাংস্কৃতিক অনুষ্ঠান

ঘোড়াঘাটে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে ২ যুবক আটক, পুলিশের প্রেস ব্রিফিং

টিউলিপ স্কুল এন্ড কলেজের ক্ষুদে শিক্ষার্থীদের নিয়ে গাইডেন্স স্পিকার্স প্লাটফর্ম’র ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান ভোকাবুলারি কনটেস্ট

কেয়ার নার্সিং কলেজের ছাত্র ছাত্রীদের বিদায় সংবর্ধনা

বীরগঞ্জের উৎপাদিত আলু বিদেশে রপ্তানি হচ্ছে