Saturday , 23 August 2025 | [bangla_date]

ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির কারখানা — নুরুল ইসলাম সাদ্দাম

রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ “স্বপ্ন সাহস সাথে নিয়ে আগামীর পথ চলো জ্ঞানের আলোয় গড়বো জগৎ উচ্চ কন্ঠে বলো” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে (২৩ আগষ্ট) শনিবার এসএসসি, দাখিল ও জিপিএ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম কবিতার ভাষায় বলেন, আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এজন্য আপনাদের ইসলামী ছাত্রশিবিরের পতাকাতলে এসে কাজে বড় হতে হবে। আর ইসলামী ছাত্র শিবির হচ্ছে মানুষ তৈরির একটা কারখানা। আমরা শুধু দেশে নয় বিদেশেও শিক্ষার্থীদের সহায়তা করে থাকি। অনুষ্ঠানে জেলা ছাত্রশিবিরের সভাপতি সাদেকুল ইসলাম মুন্নার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের সভাপতি বেলাল উদ্দিন প্রধান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আরমান হোসেন, দিনাজপুর শহর সভাপতি আবুল কালাম আজাদ, এডভোকেট আমানুল্লাহ আল জিহাদী, উপজেলা আমির অধ্যক্ষ মাওঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, সেক্রেটারি রজব আলী, অধ্যক্ষ মতিউর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, তালুকদার শাহজালাল জুয়েল, মেধাবী শিক্ষার্থী আরিফুজ্জামান,তৃপ্তি আক্তার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ছাত্রশিবিরের সম্পাদক আনিস আহম্মেদ ।
শেষে ২৫০ জন কৃতি শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট প্রদান করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

আটোয়ারীর শিশু শিক্ষার্থী কামরুজ্জামান জেলা পর্যায়ে জাতীয় হিফযুল কোরআন প্রতিযোগিতায় প্রথম

ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

রাণীশংকৈলে নৈশ্য কোচ ও ট্রাকের সংঘর্ষ

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

সেতাবগঞ্জ ফ্রি ছানি অপারেশন ক্যাম্প

বিজেআরআই উদ্ভাবিত উচ্চ ফলনশীল পাট ও বীজ উৎপাদন প্রযুক্তি বিষয়ক মতবিনিময় সভা

খানসামার নবাগত ইউএনও কামরুজ্জামান সরকারের যোগদান

এ সরকারের অধিনে কোন নির্বাচন হতে দেব না -ঠাকুরগাঁওয়ে আমান উল্লাহ আমান

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নৌকা মার্কার বিশাল জনসভা ।

বীরগঞ্জে ১দফা দাবিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের মানববন্ধন