Monday , 4 August 2025 | [bangla_date]

কাহারোলে পাটের ফলন ভাল ও চাষীরা দাম পেয়ে খুশী

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের কাহারোলে এবার পাটের ফলন ভালো হয়েছে এবং পাটচাষী কৃষকরা দাম ভাল পাওয়ায় খুশি। বর্তমান হাট বাজার গুলোতে চলতি পাট মৌসুমের নতুন পাট বেচা কেনা করতে দেখা গেছে। ফলে পাটের দাম ভাল থাকায় গত কয়েক বছরের তুলনায় এবার পাটের দাম অনেক হারে বেশী হওয়ার কারণে পাট চাষীদের মনে আনন্দ জেগেছে। গত ৩ আগস্ট’২৫ রবিবার সকাল ১০টার দিকে উপজেলার ডাবোর ইউনিয়নের জয়নন্দ হাটে গিয়ে দেখা যায়, পাট চাষীরা হাটে পাট বিক্রি করার জন্য ভ্যান সহ অন্যান্য যানবাহন করে নিয়ে এসেছেন বাজারে। জয়নন্দ হাটের পাট ব্যবসায়ীরা জানান, প্রতি মন পাট কিনছেন ৩ হাজার ৫শত থেকে ৩ হাজার ৬৫০ টাকা পর্যন্ত। একই ইউনিয়নের কাকোর গ্রামের পাট চাষী আনন্দ মোহন রায় জানান, জয়নন্দ হাটে পাট বিক্রি করতে এসেছি কিন্তু প্রতি মন পাট বিক্রি করেছি ৩হাজার ৬শত টাকার মতো। তিনি এ মৌসুমে ১ বিঘা জমিতে পাট চাষ করে দাম পেয়েছেন প্রায় ৪০ হাজার টাকার অধিক। পাট চাষে উৎপাদন খরচ বাদ দিয়ে প্রায় ২৫ থেকে ২৭ হাজার টাকার মতো লাভ হয়েছে। অপর দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নে পশ্চিম সাদীপুর গ্রামের স›দ্বীপ রায় জানান, এবার পাটের ফলনও ভাল হয়েছে এবং দাম ও এবার ভাল। তাই আমরা পাট চাষীরা এবার পাটের চাষাবাদ করে লাভবান হচ্ছি। তবে এরুপ পাটের দাম প্রতি বছর থাকলে আমরা কৃষকেরা পাট চাষে আগ্রহ হবো আগামীতেও। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসমে অত্র উপজেলায় ৩শত ৫০ হেক্টর জমিতে পাট চাষাবাদে নির্ধারণ করা হয়। এদিকে উপজেলা পাট অধিদপ্তরের সহকারী পাট কর্মকর্তা মোঃ আশরাফ আলী জানান, এবার উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় ২হাজার ৫শত জন পাট চাষীকে ১ কেজি করে পাট বীজ ও রাসায়নিক সার দেওয়া হয়েছে পাট চাষের ক্ষেত্রে সহায়তা হিসাবে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মল্লিকা রানী সেহানবীশ এই প্রতিনিধিকে জানান, আবহাওয়া অনুকুলে থাকায় এবার পাটের বাম্পার ফলন হয়েছে। বাজারে গত বছরের তুলনায় এ বছর পাটের প্রতি মনে কৃষকেরা দাম বেশী পাচ্ছে প্রায় ১ হাজার টাকার মতো। তিনি আরোও জানান, কৃষকদের পাট চাষের ক্ষেত্রে প্রনোদনা দেওয়া হয়েছে যাতে করে কৃষকেরা পাটে চাষে আগ্রহ বাড়ে দিন দিন। কৃষি বিভাগ পাট চাষীদের সকল প্রকার সহযোগিতা ও পরামর্শ দিয়ে আসছেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে তথ্য অধিকার আইন বাস্তবায়নে সংলাপ

রানীশংকৈল সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার সময় ৬ জন আ’টক থানায় মা’মলা

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমার আর নেই (ইন্না – – রাজিউন)

ভূল্লী থানা কমিটির উদ্যোগে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পদত্যাগের ঘোষণা দিয়েই স্বতন্ত্র এমপি প্রার্থী উপজেলা চেয়ারম্যান জুয়েল

ক্ষতিগ্রস্ত মানুষের পাশে শেখ হাসিনার সরকার আছে ও থাকবে -মনোরঞ্জন শীল গোপাল এমপি

ঠাকুরগাঁওয়ে মৎস্যজীবী দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ঠাকুরগাঁওয়ে  বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে জমি বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুন !

কাহারোলে সরকারি কর্তৃপক্ষের সাথে সুশিল সমাজে সংলাপ অনুষ্ঠিত