Wednesday , 13 August 2025 | [bangla_date]

কাহারোলে লিফলেট বিতরণ ও সদস্য সংগ্রহ’র উদ্ধোধন

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১দফা সম্মিলিত লিফলেট বিতরণ, নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন ও গণসংযোগ করেছেন বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ মনজুরুল ইসলাম। তিনি গতকাল মঙ্গলবার সকাল ১১টা থেকে দিনব্যাপী উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ১৩ মাইল গড়েয়া হাট, সুন্দরপুর কাচারী বাজার, দশ মাইল মোড় এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা সম্মিলিত লিফলেট বিতরণ,বিকালে উপজেলার সুন্দরপুর ইউনিয়নে কাচারী বাজার এলাকায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রমের উদ্ধোধন করেন কেন্দ্রীয় কৃষক দলের ১নং সদস্য, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-১ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মোঃ মনজুরুল ইসলাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কাহারোল উপজেলা বিএনপির সভাপতি মোঃ গোলাম মোস্তফা বাদশা, সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ শামীম আলী, জেলা বিএনপির সদস্য মোঃ আবুল হোসেন রাজা, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ শাহাজাহান সিরাজ শিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল ইসলাম, কৃষক দলের সভাপতি মোঃ হোসেন আলী, আব্দুল গণি মাষ্টারসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। লিপলেট বিতরণ ও সদস্য সংগ্রহ ছাড়া তিনি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বিভিন্ন গ্রাম-গঞ্জ, পাড়া মহল্লায় ও দোকান-পাটগুলোতে গণসংযোগ করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

রানীশংকৈল পৌরসভার মহিলা কাউন্সিলর প্রার্থী বনিতা রানী সরকারের মন নয়ন পত্র জমা

যুবদল দিনাজপুর জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা

বীরগঞ্জে উপজেলা পরিষদ পুকুরে পোনা মাছ অবমুক্ত করলেন ইউএনও

ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের শাড়ি ও লুঙ্গি বিতরণ

পীরগঞ্জে বিদ্যুৎপৃষ্টে মুদি দোকানীর মৃত্যু

সামজিক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপুজা পালনকরা হবে — রাণীশংকৈলে সহকারী পুলিশ সুপার স্নেহাশীষ কুমার দাস

ঈদ উপলক্ষে বীরগঞ্জে ভিজিএফের চাল বিতরণ

বাংলাদেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে সেটি পাক প্রেমীদের পছন্দ না-এমপি গোপাল

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

বিরামপুরে প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন

দু‘টি ঘটনা বেদনা বিধুর-এমপি মনোরঞ্জন শীল গোপাল